advertisement

পোস্টার টুকে বিতর্কে ‘দিলওয়ালে’ !

Last Updated:

২০১৪ সালে পরিচালক মিশেল হফম্যান হলিউডে তৈরি করেন রোম্যান্টিক ছবি ‘দ্য বেস্ট অফ মি’ ৷ আদ্যপান্ত এই প্রেমের ছবি বেশ জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্বে ৷ পুরনো প্রেম ফিরে পাওয়া, সর্ম্পকের টানাপোড়েন, সব কিছুই ছিল এই ছবির গল্পে ৷

#মুম্বই: ঢাক ঢোল পিটিয়ে দিওয়ালির রাতেই টুক করে রিলিজ করে ফেললেন ‘দিলওয়ালে’র ট্রেলার ৷ ট্রেলার দেখে শাহরুখের অনুরাগীরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও, শাহরুখ-কাজল জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেরি করলেন না ৷ কিন্তু দেখুন দেখি কি কাণ্ড, ট্রেলার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই ‘টুকলি’ বিতর্কে জড়িয়ে পড়ল রোহিত শেট্টি-র ‘দিলওয়ালে’ ৷ গত বছর অক্টোবর মাসে মুক্তি পাওয়া হলিউডের আদ্যপান্থ রোমান্টিক ছবি ‘বেস্ট অফ মি’কে নাকি বলিউডের পর্দায় কপি পেস্ট করেছেন রোহিত ৷
ছবির গল্প টোকা কম্মটি রোহিতের কাছে খুব একটা নতুন ঘটনা নয় ৷ ‘গোলমাল’ থেকে শুরু করে ‘বোল বচ্চন’ সবেতেই এদিক ওদিক থেকে টুকে ছবি করতেন রোহিত ৷ তবে শাহরুখ-কাজল কামব্যাক ছবিটিও যে হলিউড থেকে কপি করতে চলেছেন, সেই খবরটা এতদিন চেপেই ছিল আরব সাগরের তলায় ৷ শেষমেশ ‘দিলওয়ালে’ ছবির পোস্টারের মধ্যে দিয়েই কেস খেলেন পরিচালক রোহিত শেট্টি ৷ ‘দ্য বেস্ট অফ মি’-এর অনুকরণেই পোস্টার তৈরি হল ‘দিলওয়ালে’র ৷
advertisement
২০১৪ সালে পরিচালক মিশেল হফম্যান হলিউডে তৈরি করেন রোম্যান্টিক ছবি ‘দ্য বেস্ট অফ মি’ ৷ আদ্যপান্ত এই প্রেমের ছবি বেশ জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্বে ৷ পুরনো প্রেম ফিরে পাওয়া, সর্ম্পকের টানাপোড়েন, সব কিছুই ছিল এই ছবির গল্পে ৷ ঠিক যেমনটি রয়েছে ‘দিলওয়ালে’র ট্রেলারে ৷ তবে হলিউডি ছবিটিতে বরুণ ধাওয়ান ও কৃতি শেনন-এর অংশটি ছিল গায়েব ৷ এই দুই নতুন চরিত্র এনেই কী তাহলে রোহিত শেট্টি, ‘দ্য বেস্ট অফ মি’কে বানালেন বলিউডি ছবি ! এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৮ নভেম্বর ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পোস্টার টুকে বিতর্কে ‘দিলওয়ালে’ !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement