advertisement

Love Story: প্রেমের টানে কানাডা থেকে কালনায়! টিঙ্কুকে বিয়ে করে বিদেশিনী ক্যাথরিন এখন শাড়ি সিঁদুরে সজ্জিত বাঙালি বউ! রইল দম্পতির ভালবাসার গল্প

Last Updated:

Love Story: তাঁর কণ্ঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ শুনে মুগ্ধ হয়ে যান টিঙ্কু৷ ছাত্রীকে প্রশ্নই করে ফেলেন ‘তোমার কি কোনও ভারতীয় প্রেমিক আছে?’ তখন ভাবতেও পারেননি তিনি নিজেই একদিন সেই ভূমিকায় অবতীর্ণ হবেন৷

টিঙ্কু ও ক্যাথরিনের আলাপ পরিণত হয় প্রেমে, (ছবি-সোশ্যাল মিডিয়া)
টিঙ্কু ও ক্যাথরিনের আলাপ পরিণত হয় প্রেমে, (ছবি-সোশ্যাল মিডিয়া)
কলকাতা : ছিলেন কানাডার মেয়ে ক্যাথরিন ওয়ালেট৷ বিয়ে করে হলেন কালনার বধূ ক্যাথরিন ওয়ালেট রায়৷ প্রেমের টানে কানাডা এবং কালনার এক হয়ে যাওয়ার গল্প নিয়ে দম্পতি এসেছিলেন জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’-এ৷ সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে উজাড় করলেন মনের ঝঁপি, শোনালেন প্রেমের গল্প৷
কালনার যুবক টিঙ্কু রায় হোটেল ম্যানেজমেন্ট পাশ করে দুবাইয়ে চাকরি করতে গিয়েছিলেন ২০১১ সালে৷ সেখানে বছর দু’য়েক চাকরি করার পর আর মন সায় দেয়নি৷ আকৃষ্ট হন যোগাভ্যাসে৷ দেখেন, মরুশহরে যাঁরা যোগচর্চা শেখাচ্ছেন, তাঁরা শ্বেতাঙ্গ৷ টিঙ্কুর মনে হয়, বিদেশিরা যদি যোগচর্চায় এত আগ্রহী হন, তাহলে তাঁরও ভারতীয় হিসেবে যোগাভ্যাস করা উচিত৷ কারণ যোগচর্চার আদি পীঠস্থান প্রাচীন ভারত৷
advertisement
দুবাইয়ের চাকরি ছেড়ে দিয়ে কালনা ফিরে আসেন টিঙ্কু৷ যোগচর্চা নিয়ে পড়াশোনা করে নিজেই প্রশিক্ষক হয়ে যান৷ হৃষিকেশে যোগাভ্যাস প্রশিক্ষণ দিতে গিয়ে আলাপ ক্যাথরিনের সঙ্গে৷ কানাডা থেকে যোগচর্চা করতে ভারতে এসেছিলেন ক্যাথরিন৷ তাঁর কণ্ঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ শুনে মুগ্ধ হয়ে যান টিঙ্কু৷ ছাত্রীকে প্রশ্নই করে ফেলেন ‘তোমার কি কোনও ভারতীয় প্রেমিক আছে?’ তখন ভাবতেও পারেননি তিনি নিজেই একদিন সেই ভূমিকায় অবতীর্ণ হবেন৷
advertisement
advertisement
হিমালয়ের কোলে হৃষিকেশে যোগচর্চা শেখাতে এবং শিখতে শিখতেই টিঙ্কু ও ক্যাথরিনের আলাপ পরিণত হয় প্রেমে৷ পরবর্তীতে বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি৷ ক্যাথরিনের পরিবারে প্রথম থেকেই সব কিছু জানতেন সবাই৷ তাঁরা মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সব মেনে নিয়েছেন৷ সেরকম সমস্যা হয়নি টিঙ্কুর বাড়িতেও৷ মনের দ্বিধা সংশয় ঝেড়ে ফেলে বিদেশিনীকে বধূ হিসেবে বরণ করেছে কালনার রায় পরিবার৷
advertisement
আরও পড়ুন : উপকারে ঠাসা হলেও আমলকি খাবেন না এঁরা! জানুন কারা এই সবুজ ফল খেলেই শরীর ফুটিফাটা হবে
শ্বশুরবাড়িতে বেজায় খুশি ক্যাথরিনও৷ বাঙালি বধূদের মতো শাড়ি-গয়না-সিঁদুরে সাজতে খুব ভালবাসেন তিনি৷ চেষ্টা করছেন নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার৷ বাংলা বুঝতে পারেন৷ বলতেও পারেন ভাঙা ভাঙা, অল্প স্বল্প৷ শ্বশুরবাড়ির সদস্যদের পেয়ে তিনি মুগ্ধ এবং অভিভূত৷ ফোন, ভিডিও কলে নিয়মিত যোগাযোগ আছে কানাডাবাসী বাবা মা ও অন্যান্য পরিজনদের সঙ্গেও৷ রিয়্যালিটি শো-এর মঞ্চে একসঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তাক লাগিয়ে দেন এই দম্পতি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Love Story: প্রেমের টানে কানাডা থেকে কালনায়! টিঙ্কুকে বিয়ে করে বিদেশিনী ক্যাথরিন এখন শাড়ি সিঁদুরে সজ্জিত বাঙালি বউ! রইল দম্পতির ভালবাসার গল্প
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement