advertisement

নার্গিসকে ধোকা দিয়েছেন উদয় চোপড়া !

Last Updated:

দেখুন কাণ্ড ! এতদিন যা নিয়ে কৌতুহল বেড়ে চলছিল গোটা বলিউডে ৷ শেষপর্যন্ত সেই কাণ্ডটা এরকম হবে কেউ আঁচও করতে পারেনি ৷

#মুম্বই: দেখুন কাণ্ড ! এতদিন যা নিয়ে কৌতুহল বেড়ে চলছিল গোটা বলিউডে ৷ শেষপর্যন্ত সেই কাণ্ডটা এরকম হবে কেউ আঁচও করতে পারেনি ৷
সবাই ভেবেছিল নার্গিস ফকরিই হয়তো উদয়কে ছেড়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে ৷ সম্পর্কে ব্রেক আপ শব্দটি বেরিয়েছিল নার্গিসের মুখ থেকে এটাই ছিল বলিউড গুঞ্জনে ৷ কিন্তু ব্যাপারটা যে একেবারে উলটো হয়েছে তা বোঝা গেল নার্গিসের ইনস্টাগ্রাম ও ট্যুইটে !
বেশ কিছুদিন ধরে নার্গিস ফকরি নিজের ট্যুইটার প্রোফাইলে কিছু ইমোশনাল ছবি ও কথা আপলোড করেই চলেছেন ৷ আর সে সব কথা একেবারেই প্রেম বিষয়ক ! আর সম্প্রতি নার্গিস আপলোড করলেন এমন এক ছবি, যা প্রমাণ করে দিল নার্গিস নয়, উদয়ই আসলে সম্পর্কে ভাঙন এনেছে ৷ তাও আবার নার্গিসকে ফাঁকি দিয়ে !
advertisement
advertisement
নার্গিস ট্যুইটারে আপলোড করলেন, একটা কুকুরের ছবি ৷ আর তার পাশে লিখলেন, ‘সিঙ্গল ঘুমানোটা দারুণ মজার ৷ ধোকা খাওয়ার ভয় থাকে না !’
বহুদিন ধরেই গুঞ্জনে আসছিল নার্গিস ও উদয় চোপড়া নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ ৷ কিন্তু এই সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি নার্গিস ও উদয় ৷ এমনকী, বেশ কয়েকবার শহর, শহরের বাইরেও ঘুরতে দেখা গিয়েছে উদয় ও নার্গিসকে ৷ রটেছিল, নার্গিসই নাকি উদয়কে ছেড়ে বিদেশে রওনা দিয়েছেন ৷ কিন্তু নার্গিসের ট্যুইটের মধ্যে দিয়েই হয়তো আসল সত্যটা সামনে এল !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নার্গিসকে ধোকা দিয়েছেন উদয় চোপড়া !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement