advertisement

‘পিঙ্ক’ দেখে হৃত্বিককে একহাত নিলেন কঙ্গনা রানাওয়াত !

Last Updated:

কিছু মাস আগে গোটা বলিউড উত্তাল হয়ে উঠেছিল হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত নিয়ে নানা গুঞ্জনে ৷ হৃত্বিক সরাসরি ব্যাপারটা

#মুম্বই: কিছু মাস আগে গোটা বলিউড উত্তাল হয়ে উঠেছিল হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত নিয়ে নানা গুঞ্জনে ৷ হৃত্বিক সরাসরি ব্যাপারটা অস্বীকার করলেও, কঙ্গনা ছিলেন নাছোড়বান্দা৷ সেই গুঞ্জনকেই যেন আবার উসকে দিলেন কঙ্গনা ৷ তবে সোজাসুজি নয়, নাক ধরলেন ঘুরিয়েই !
বলিউডলাইফ ওয়েবসাইটের খবর অনুযায়ী, ‘পিঙ্ক’ ছবি দেখার পর কঙ্গনা রানাওয়াত হৃত্বিকের নাম না করে স্পষ্টই বলে উঠলেন, ‘পিঙ্কের ঘটনাটা আমি অনুভব করতে পারি ৷ কারণ কিছুদিন আগে আমার সঙ্গে প্রায় এরকমই এক ঘটনা ঘটেছিল ৷ যেখানে আমার চরিত্রকে কাঠগড়ায় নিয়ে এসেছিল কিছু মানুষ ৷ তবে হ্যাঁ, আমি পুরো ব্যাপারটাই নিজে সামলে নিয়েছি, পুলিশ বা আইন আদালতে যায়নি ৷’
advertisement
কিছুদিন আগে ‘পিঙ্ক’ দেখে নিজের ইমোশনকে সামলাতে পারেননি কঙ্গনা ৷ চোখের জলকে আটকে রাখতে পারলেন না ৷ অন্ধকার হলের মধ্যেই কেঁদে ভাসালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ ঘটনাটি ঘটল, অমিতাভ বচ্চন অভিনিত ‘পিঙ্ক’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়েই ৷ ছবির পুরো টিমের সঙ্গে ছবিটা দেখতে বসে ছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ কিন্তু ছবি দেখে নাকি আবেগটা ধরে রাখতে পারেনি ৷ কেঁদেই ফেলেছিলেন৷ আর একথা কঙ্গনাই জানিয়ে দিলেন ছবির নায়িকা অ্যান্দ্রিয়া তারিয়াংকে ৷
advertisement
advertisement
আন্দ্রিয়াকে ইনস্টাগ্রামে মেসেজ লিখলেন কঙ্গনা ৷ আর সেখানেই স্পষ্ট জানালেন, ‘পিঙ্ক ছবিতে তোমার কাজ অসাধারণ ৷ আমি তোমার অভিনয় দেখে, নিজের আবেগকে ধরে রাখতে পারিনি ৷ খুবই ইমোশোনাল ছবি ৷ ভালো থেকে !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পিঙ্ক’ দেখে হৃত্বিককে একহাত নিলেন কঙ্গনা রানাওয়াত !
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement