advertisement

Dev-Shubhashree : ১০ বছর পর আবার...! দেব-শুভশ্রীর বড়সড় সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়ায় দু'জনে যা করবেন, বড় সুখবর

Last Updated:

Dev-Shubhashree Ganguly- ১০টা বছর পেরিয়ে গেলেও তাঁদের মধ্যে যে একটা অদৃশ্য বাধন রয়েই গেছে এখনও, তা অনুভব করেছেন অনেকেই। সোমবার নজরুল মঞ্চে লঞ্চ হল ধূমকেতুর ট্রেলার। শুটিং শেষ হওয়ার ৯ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু।

News18
News18
কলকাতা: ১০ বছর পর আবার…! একই মঞ্চে দেব-শুভশ্রী।
১০টা বছর পেরিয়ে গেলেও তাঁদের মধ্যে যে একটা অদৃশ্য বাধন রয়েই গেছে এখনও, তা অনুভব করেছেন অনেকেই। সোমবার নজরুল মঞ্চে লঞ্চ হল ধূমকেতুর ট্রেলার। শুটিং শেষ হওয়ার ৯ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু।
বহু প্রতিক্ষীত সেই সিনেমার প্রচারে দেব-শুভশ্রীকে দেখার জন্য ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল তুঙ্গে। কাউকে নিরাশ করেননি দেব-শুভশ্রী। প্রায় ১০ বছর পর একসঙ্গে একমঞ্চে হাজির হলেন তারকা জুটি।
advertisement
advertisement
তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। সে কথা হাবেভাবে বুঝিয়েছেন দেব। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর দেব- শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি। সিনেমাতেও নয়। ধুমকেতু সিনেমা যেন তাঁদের আবার রিইউনিয়ন-এর মঞ্চ। সিনেমার প্রচারে তাই দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর এখনও অন্তরালেই রাখলেন তাঁরা।
advertisement
আরও পড়ুন- দেশের একমাত্র সুপারস্টার যিনি একই পরিবারের ৩ নায়িকার সঙ্গে প্রেম করেছেন রুপোলি পর্দায় !
এতদিন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো ও ব্লক করে রেখেছিলেন দেব-শুভশ্রী। এদিনের মঞ্চে কেটে গেল বাধা, একে অপরকে আবার ফলো করলেন। দু’জনে একসঙ্গে সেলফিও তুললেন। বেরিয়ে এল একেবারে ভেতরের গল্প। শুভশ্রী জানালেন, তিনি কখনও সোশ্যাল মিডিয়ায় দেবকে ব্লক করেননি। বরং অভিমানী দেব একটা সময় শুভশ্রীকে ব্লক করেছিলেন।
advertisement
এদিন মঞ্চেই শুভশ্রী আবার দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে। সমস্ত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে আবার ফলো করেন সমাজমাধ্যমের পাতায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev-Shubhashree : ১০ বছর পর আবার...! দেব-শুভশ্রীর বড়সড় সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়ায় দু'জনে যা করবেন, বড় সুখবর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement