advertisement

বাহুবলিকে একহাত নিতে মাঠে নামছেন দেব !

Last Updated:

বাংলা দেবের নজরে এবার দক্ষিণের বাহুবলি ! যে ছবি কিনা গোটা দেশে, গোটা বিশ্বে একের পর রেকর্ড ভেঙেছে ৷

#কলকাতা: বাংলা দেবের নজরে এবার দক্ষিণের বাহুবলি ! যে ছবি কিনা গোটা দেশে, গোটা বিশ্বে একের পর রেকর্ড ভেঙেছে ৷ এ যাবৎ ভারতের সবচেয়ে খরচা বহুল ছবি শুধু নয়, বরং ব্যবসার নিরিখে এক নম্বর ছবি হিসেবে জায়গা করে নিয়েছে বাহুবলি ! আর সেই বাহুবলিকেই এবার চ্যালেঞ্জ দিতে চলেছেন দেব ! কীভাবে ?
কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘অ্যামাজন অভিযান’ নিয়ে ইতিমধ্যেই টলিউডে গুঞ্জন শুরু৷ আর সেই গুঞ্জনে বারুদ দিতে এবার মুক্তি পেতে চলেছে অ্যামাজন অভিযানের সবচেয়ে বড় পোস্টার! তাও আবার ৯৭ মিটারের !
হ্যাঁ, এরকমই কাণ্ড ঘটতে চলেছে টলিউডে ৷ শনিবার মোহনবাগান মাঠে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে দেবের এই ছবির ৯৭ মিটার লম্বা পোস্টার ৷ প্রযোজক সংস্থা শ্রীভেক্টেশ ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছে, এই পোস্টার প্রায় ৬০,৮০০ স্কোয়ার ফিট বড়৷ পোস্টারটি তৈরি হতে সময় লেগেছে ১০০ দিন ৷ প্রায় ৮০ জন মিলে তৈরি করেছে এই পোস্টারটি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলিকে একহাত নিতে মাঠে নামছেন দেব !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement