advertisement

একই ফ্ল্যাটে থাকছেন দীপিকা-রণবীর !

Last Updated:

তাহলে কী ব্যাপারটা পাকাপাকি ভাবে এগোতে শুরু করল ? তাহলে কী নিজেদের বুঝে নিতেই এই সিদ্ধান্ত ? গোটা বলিউডে এখন একটাই খবর,

#মুম্বই: তাহলে কী ব্যাপারটা পাকাপাকি ভাবে এগোতে শুরু করল ? তাহলে কী নিজেদের বুঝে নিতেই এই সিদ্ধান্ত ? গোটা বলিউডে এখন একটাই খবর, নিজেদের বাড়ি ছেড়ে একসঙ্গে, এক ফ্ল্যাটে নাকি থাকছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন !
গপ্পোটা হল, সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত আছেন দীপিকা ও রণবীর ৷ ছবিটির শ্যুটিং চলছে গোরেগাঁওয়ে ৷ শ্যুটিং স্পট দূরে হওয়ায়, নিজের বাড়ি ছেড়ে শ্যুটিং সেটের সামনেই একটা ফ্ল্যাট নিয়েছেন রণবীর ৷ আর শোনা যাচ্ছে, এই ফ্ল্যাটেই নাকি রণবীরের সঙ্গে থাকছেন দীপিকা !
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, সিনেমার চরিত্রে ভালো করে মন বসানোর জন্যই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা ও রণবীর ৷ দু’জনে মিলে নাকি সুযোগ পেলেই মহড়াও করছেন সিনেমা নিয়ে ! তবে গুঞ্জন বলছে, সিনেমাকে অজুহাত বানিয়ে, ব্যক্তিগত সময় কাটাতেই ব্যস্ত দীপিকা-রণবীর !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একই ফ্ল্যাটে থাকছেন দীপিকা-রণবীর !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement