advertisement

Raj-Subhashree Anniversary: এ কী! শুভশ্রীকে ছেড়ে কাকে চুম্বন করছেন রাজ, বিবাহবার্ষিকীতে ফাঁস হল ছবি

Last Updated:

Raj-Subhashree Anniversary: শুভশ্রীর পাশে দাঁড়িয়ে দিদি দেবশ্রীকে আদুরে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন রাজ চক্রবর্তী৷ যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই ছবি দেখেই আঁতকে উঠেছেন ভক্তরা৷

কলকাতা: টলিউডের পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এবং টলিপাড়ার পরিণীতা শুভশ্রীর কাছে এই দিনটা বড্ড স্পেশ্যাল, দেখতে দেখতে বিয়ের পাঁচ বছর পার করে ফেললেন রাজশ্রী৷ ২০১৮ সালের ১১ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন এই জুটি৷ সকাল থেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ বিয়ের পঞ্চম জন্মদিনে বোন ও ভগ্নিপতীকে আদুরে শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী৷ যা ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷
এদিন পারফেক্ট জুটির জন্য একটু অন্যরকম ভাবে পারফেক্ট শুভেচ্ছা জানালেন দিদি শুভশ্রী৷ পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর পাশে দাঁড়িয়ে দিদি দেবশ্রীকে আদুরে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন রাজ চক্রবর্তী৷ যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ এই ছবি দেখেই আঁতকে উঠেছেন ভক্তরা৷ কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ কমেন্টে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় তারকা জুটিকে৷
advertisement
advertisement
প্রতিবছরই বিবাহবার্ষিকীর এই বিশেষ দিন দারুণভাবে সেলিব্রেট করেন তারা৷ তবে এবারে কী প্ল্যান তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে গতকাল রাতে তারা ডিনারে গেছিলেন৷ রাজ-শুভশ্রী একা নন, বরখা বিস্ত সহ আরও অনেকেই তাঁদের সঙ্গে ডিনারে দেখা গিয়েছে৷ চলতি বছরে বিবাহবার্ষিকীর কোনও শুভেচ্ছা জানাননি একে অপরকে৷ বরং বিবাহবার্ষিকীতে অন্যান্যদের থেকে পাওয়া শুভেচ্ছার স্ক্রিনশট ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ রাজের সঙ্গে মাঝেমধ্যেই রোম্যান্টিক অবতারে নজর কাড়েন পর্দার ইন্দুবালা৷ বিয়ের এত বছর পরও যে প্রেমটা একটুও কমেনি, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷ বলতে গেলে সর্বদাই প্রেমে মজে আছেন টলিপাড়ার এই লাভবার্ডস৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj-Subhashree Anniversary: এ কী! শুভশ্রীকে ছেড়ে কাকে চুম্বন করছেন রাজ, বিবাহবার্ষিকীতে ফাঁস হল ছবি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement