advertisement

Crisscross Trailer Launch: আজকের বাঁচাটা ভীষণ জরুরি, এটাই যেন বলছেন পাঁচ নায়িকা

Last Updated:

সোশ্যাল মিডিয়ার দেওয়াল উপচে পড়ছে পাঁচ নায়িকার ‘হাতের ছোঁয়া’ ৷

#কলকাতা: হাতের ছোঁয়ায় সেই আগুনটাই ঝলসে দিচ্ছে শ্রাবণের ভেজা দিনগুলোকে ৷ সোশ্যাল মিডিয়ার দেওয়াল উপচে পড়ছে পাঁচ নায়িকার ‘হাতের ছোঁয়া’ ৷ স্নাত শহুরে জীবনে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে ‘ক্রিসক্রস’ ৷ গতকাল ছিল বিরসা দাসগুপ্তের এই ছবির ট্রেলর লঞ্চ ৷ পার্ক স্ট্রিটের হার্ড রক ক্যাফে তাই সরগরম ৷
পাঁচ নায়িকার জীবন পাঁচ রকম ৷ মিমি চক্রবর্তী স্বাধীনচেতা, পেশায় ফোটোগ্রাফার ৷ জয়া এহসান উচ্চপদস্থ বেসরকারী কর্মী ৷ মেয়েকে হারিয়ে অবসাদগ্রস্থ তিনি ৷ নুসরত উঠতি অভিনেত্রী ৷ অনেক কুপ্রস্তাবের সামনে দাঁড়াতে হয় তাঁকে ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কা সরকার সিঙ্গল মাদার ৷ চার মাস মেয়ের স্কুলের বেতন দিতে না পারার কষ্টটা তাঁকে কুড়েকুড়ে খায় ৷ আর সোহিনী মধ্যবিত্ত পরিবারের ছাপোষা গৃহিনী ৷
advertisement
advertisement
সন্তান না হওয়ায় গঞ্জনা শুনতে হয় তাঁকে ৷ ছেঁকে ধরে লোলুপ দৃষ্টিরা ৷ এই নিয়েই এগিয়ে চলবে ‘ক্রিসক্রস’-এর গল্প ৷ শেষ পর্যন্ত হয়তো কোথাও একটা এসে পাঁচটি নদী মিশবে একই খাতে ৷ বা হয়তো মিলবে না ৷ যে যার মতো কলকলিয়ে বয়ে যাবে ৷ অবশ্য সে খবর জানতে গেলে অবশ্যই ১০ অগস্ট যেতে হবে সিনেমা হলে ৷ ছবিতে অভিনয় করেছেন, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা, মিঠু চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷
advertisement
দেখুন ভিডিও:
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Crisscross Trailer Launch: আজকের বাঁচাটা ভীষণ জরুরি, এটাই যেন বলছেন পাঁচ নায়িকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement