advertisement

সিনেমায় ‘অন্তর্বাস’ নিয়ে আপত্তি সেন্সর বোর্ডের !

Last Updated:

ফের বিতর্কে সেন্সর বোর্ড ৷ আর এবার বিতর্কের কেন্দ্রে ক্যাটরিনা কাইফ ও সিন্ধার্থ মালহোত্রার ছবি ‘বার বার দেখো ’ ৷ ছবির দুটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড ৷

#মুম্বই: ফের বিতর্কে সেন্সর বোর্ড ৷ আর এবার বিতর্কের কেন্দ্রে ক্যাটরিনা কাইফ ও সিন্ধার্থ মালহোত্রার ছবি ‘বার বার দেখো ’ ৷ ছবির দুটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড ৷
সেন্সর বোর্ডে আপত্তি তুলেছে ‘বার বার দেখো’ ছবিতে মহিলাদের অর্ন্তবাসকে ভুলভাবে দেখানো হয়েছে ৷ সেন্সর বোর্ডের কথা অনুযায়ী, এই ছবিতে বেশ অপমানজনকভাবে অন্তর্বাসকে দেখানো হয়েছে, যা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে ৷ তবে শুধু অন্তর্বাস নয়, ছবিতে কাল্পনিক ইরোটিক চরিত্র ‘সবিতা ভাবি’র রেফারেন্স ব্যবহার করায়, আপত্তি তুলেছে সেন্সর বোর্ড ৷
তবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কোনও কথাই বলতে চাননি সেন্সর বোর্ডের সদস্যরা ৷ এক ইংরেজি দৈনিকে ‘বার বার দেখো’ ছবির টিমের এক সদস্য জানিয়েছে, ‘সেন্সর বোর্ডের এই ধরণের আচরণে অবাক হতে হয় ৷ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তেও অন্তর্বাস দেখানো হয়েছিল ৷ শুধু তাই নয়, বলিউডের বহু ছবি রয়েছে যেখানে অন্তর্বাস আরও বাজে ভাবে দেখানো হয়েছে ৷ ’
advertisement
advertisement
‘উড়তা পঞ্জাব’-এর পর বলিউডের আরেকটি বিগ বাজেট ছবির দিকে সেন্সরের কড়া নজর পড়ল ৷ সেন্সর বোর্ড ‘বার বার দেখো’ ছবির পরিচালক ও প্রযোজককে ছবি থেকে এই দুই দৃশ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ৷
এই প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফ ৷ আর প্রথম ছবিতেই চুটিয়ে প্রেম করে ফেলেছেন সিদ্ধার্থ-ক্যাট ৷ ছবির প্রযোজক করণ জোহর ৷ পরিচালক নিত্য মেহরা ৷
advertisement
‘বার বার দেখো’র ছবির গল্প আসলে টাইম ট্র্যাভেল ৷ পরিচালক নিত্য-র মতে এই ছবিতে ক্যাট ও সিদ্ধার্থ আগে থেকেই তাঁদের ভবিষ্যত দেখতে পায় ! আর এই নিয়েই যাবতীয় ট্যুইস্ট ৷ ছবির শ্যুটিংয়ে প্রচুর আনন্দ করলেও, ক্যাটরিনা জানিয়েছেন চিত্রনাট্য পড়ে নাকি তিনি কেঁদেই ফেলেছিলেন ৷ এই ছবিটি নাকি তৈরি করার কথা ছিল করণ জোহরের ৷ তারপর করণই চান ছবিটি নতুন কোনও পরিচালক তৈরি করুন ৷ আর এভাবেই নিত্য মেহরার আর্বিভাব ! ছবিটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমায় ‘অন্তর্বাস’ নিয়ে আপত্তি সেন্সর বোর্ডের !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement