advertisement

‘ভয়ঙ্কর, বাকরুদ্ধ...’ JNU-র ঘটনায় একের পর এক মুখ খুললেন অঞ্জন দত্ত, অপর্ণা সেন

Last Updated:

ছাত্রদের অভিযোগ এই ঘটনার পরেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ ৷ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর হামলা হওয়া সত্ত্বেও প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করে পুলিশ ৷

#কলকাতা: JNU-র হামলার প্রতিবাদে মুখ খুললেন সেলেবরা ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা ৷ আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তিনটি হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি ৷ হামলায় মাথা ফেটেছে ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের ৷ গুরুতর আহত আধ্যাপিকা সুচরিতা সেনও ৷ তাঁদের এআইআইএমএস-এ ভর্তি করা হয়েছে ৷ আহত আরও ২৩জন ছাত্রছাত্রীকে এআইআইএমএস এবং সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জহওরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ সকলেরই মুখ মুখোশে ঢাকা ছিল ৷ দুষ্কৃতীরা সকলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আশ্রিত বলে জানিয়েছেন তাঁরা। সরাসরি এভিবিপি-র দিকে আঙুল তুলেছেন স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা ৷
ছাত্রদের অভিযোগ এই ঘটনার পরেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ ৷ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর হামলা হওয়া সত্ত্বেও প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করে পুলিশ ৷
এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে কঠোর সমালোচনা শুরু হয় ৷ তীব্র নিন্দা করেন বিখ্যাত অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন ৷ তিনি বলেন, ‘‘পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে AVBP ৷ আমি ধর্মনিরপেক্ষ,উদারপন্থী ৷ কিন্তু তোমরা কি মেরুদণ্ডহীন?’’ পুলিশের
advertisement
advertisement
ভূমিকাও নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন অপর্ণা ৷
advertisement
advertisement
হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভয়ঙ্কর ও দুঃখজনক বলে মন্তব্য করেন চিত্রপরিচালক অঞ্জন দত্ত ৷
‘‘এই ঘটনা গণতন্ত্রের লজ্জা’’, বলে মন্তব্য করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ৷
সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে কবি জয় গোস্বামী বলেছেন, ‘‘বিজেপির মদতেই এই হামলা হয়েছে ৷ এসব করে পড়ুয়াদের দমানো যাবে না’’ ৷
advertisement
অভিনেতা-নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, ‘‘দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে ৷ সেই প্রতিবাদেই ভয় পেয়েছেন মোদি ৷’’ সরকার আন্দোলনে বেকায়দায় পড়েই হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷
সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্রও ঘটনার তীব্র নিন্দা করেন ৷
অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের মতে, ‘‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’’ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ভয়ঙ্কর, বাকরুদ্ধ...’ JNU-র ঘটনায় একের পর এক মুখ খুললেন অঞ্জন দত্ত, অপর্ণা সেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement