advertisement

প্রযোজককে জড়িয়ে বুলবুল! আসছেন 'বিরাট' পরিবারে, নায়িকার ভাইয়ের সঙ্গে ছবি ভাইরাল

Last Updated:

নতুন বছরে ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে দেখা যাচ্ছে, প্রযোজককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তিনি। পাশে লেখা 'আমার', তারও পাশে জুড়ে দিলেন ভালবাসার চিহ্ন।

#মুম্বই: গুঞ্জন তো আগেই ছিল। এবার শিলমোহর পড়ল সম্পর্কে। খোদ নায়িকাই খবর দিলেন নতুন বছরে। প্রযোজককে মন দিয়ে বসলেন 'বুলবুল', 'কালা' খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরি।
নতুন বছরে ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে দেখা যাচ্ছে, প্রযোজককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন তিনি। পাশে লেখা 'আমার', তারও পাশে জুড়ে দিলেন ভালবাসার চিহ্ন।
advertisement
তবে কি নিজের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দিলেন তৃপ্তি? 'বুলবুল', 'কালা'র প্রযোজকের সঙ্গে এর আগেও ছবি প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই বলিপড়ায় কানাঘুষো শুরু হয় নায়িকা-প্রযোজককে নিয়ে।
advertisement
অনুষ্কা শর্মার ভাই, অর্থাৎ ক্লিন স্লেট ফিল্মস-এর প্রযোজক কর্ণেশ শর্মার সঙ্গে ছবি দিয়ে এবার নিজেই তৃপ্তি নিজের ভালবাসার কথা জানালেন। তবে কি খুব তাড়াতাড়ি বিরাট কোহলির পরিবারের অংশ হতে চলেছেন তৃপ্তি?
advertisement
এর আগে একটি সাক্ষাৎকারে কর্ণেশ-অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তৃপ্তি বলেন, ''ওঁদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল। দু'জনেই খুব পরিশ্রমী। ওঁরাও তো বহিরাগত। কিন্তু মনে কোনও ভয়ডর নেই। আর সেটাই ভাল লাগে। লক্ষ্য খুবই পরিষ্কার। এমন ছবিই বানায় যা তাঁরা নিজেরা বিশ্বাস করেন, তাঁরা এমন গল্প বলেন, যা তাঁরা বিশ্বাস করেন। তাই একজন অভিনেত্রী হিসেবে তাঁদের কাছ থেকে শিখতে চাই।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রযোজককে জড়িয়ে বুলবুল! আসছেন 'বিরাট' পরিবারে, নায়িকার ভাইয়ের সঙ্গে ছবি ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement