advertisement

Khakee The Bengal Chapter: বাংলার ছেলের 'বম্বে' জয়, হাতের মুঠোয়ে দুই সুপার স্টার প্রসেনজিৎ ও জিৎ! আসছে Khakee দা বেঙ্গল চ্যাপটার

Last Updated:

এবার দেবাত্মার পরিচালনায় আসছে খাকি দা বেঙ্গল চ্যাপটার৷ নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ৷ এর আগে খাকি দা বিহার চ্যাপটার অত্যন্ত জনপ্রিয়তা পায়৷ তারপরই বেঙ্গল চ্যাপটার নিয়ে কাজ করার ভাবনাচিন্তা করা হয়৷

News18
News18
কলকাতা: শুরুটা হয়েছিল স্কুল-কলেজের নাটক ও থিয়েটার শো দিয়ে, এরপর ধীরে ধীরে নেশার প্রতি বাড়ে ঝোঁক৷ কলেজের একটি ফিল্ম কম্পিটিশনে নাম দেওয়া ও তাতে জিতে বদলে গেল ভাগ্য৷ সেখানে আলাপ হল স্বনামধন্য পরিচালক অনুরাগ বসুর সঙ্গে৷ পরবর্তীতে তাঁর সঙ্গে কাজের সুযোগ পান বেহালার দেবাত্মা মণ্ডল৷ এরপর কলকাতা থেকে মুম্বই পাড়ি দিয়ে কাজের পরিধি বাড়তে থাকে৷
এবার দেবাত্মার পরিচালনায় আসছে খাকি দা বেঙ্গল চ্যাপটার৷ নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ৷ এর আগে খাকি দা বিহার চ্যাপটার অত্যন্ত জনপ্রিয়তা পায়৷ তারপরই বেঙ্গল চ্যাপটার নিয়ে কাজ করার ভাবনাচিন্তা করা হয়৷ এই সিরিজের ক্রিয়েটর নিরজ পান্ডে যিনি তাঁর ছবি আ ওয়েডনেস ডে, স্পেশ্যাল ২৬, বেবি, এম এস ধোনির জন্য বিখ্যাত৷
advertisement
advertisement
বেঙ্গল চ্যাপটারের জন্য কাজ শুরু হয় প্রায় বছর দুয়েক আগে৷ কলকাতায় এসে শ্যুটিং স্পট এবং গল্পের জন্য বিভিন্ন রসদ খুঁজে নেন দেবাত্মা ও তাঁর টিম৷ “আমি বাংলার ছেলে৷ কলকাতায় বড় হওয়ার ফলে এখানকার জীবনধারা, পাড়া কালচাররে সঙ্গে ভীষণভাবে পরিচিত৷ ফলে গল্প লিখতে এবং চরিত্রগুলি সাজাতে অনেকটা সুবিধা হয়েছিল৷ তারপরও খাকির জন্য রেকি করতে এসে এত কলকাতার আনাচ কানাচ ঘুরেছি যে ট্যাক্সি চালকও আমাদের নিয়ে নাজেহাল হয়ে যায়”, হাসতে হাসতে জানান খাকি দা বেঙ্গল চ্যাপটারের পরিচালক৷
advertisement
গল্প ২০০২-সালের কলকাতা এবং বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে৷ মূল গল্প নেতা-পুলিশরে লড়াই৷ এক পুলিশ অফিসারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য-রাজনীতি৷ সেখান থেকে আইপিএস অর্জুন মৈত্রের লড়াই শুরু৷ তিনি মুখোমুখি হন রাজনৈতিক বরুণ রায়ের৷ দুই মুখ্য ভূমিকায় রয়েছেন বাংলার দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷
advertisement
কেমন ছিল দুই স্টারের সঙ্গে কাজ এবং তাঁদের পরিচালনা করা? দেবাত্মার উত্তর, “দু’জনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ৷ সকলে আমার উপর বিশ্বাস রেখেছিলেন৷ এক বারের জন্যও বুঝতে দেননি যে তাঁদের থেকে আমি অনেকটা জুনিয়র৷ সেটে আমার নির্দেশ পুরোপুরি মেনে চলেছেন৷ আমি অত্যন্ত খুশি প্রসেনজিৎ এবং জিতের সঙ্গে কাজ করতে পেরে৷” শুধু জিৎ-প্রসেনজিৎ নন, এই সিরিজে রয়েছেন আরও গুণী বাঙালি অভিনেতারা৷ রয়েছেন শ্বাশত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়৷ রয়েছেন চিত্রাঙ্গদা সিং এবং আরও অনেকে৷
advertisement
বাংলার রাজনীতিকে নিয়ে তৈরি গল্প, তবে এটা পুরোপুরি কাল্পনিক৷ বাস্তবের রাজনীতির সঙ্গে এর গল্পের কোনও মিল নেই৷ জানিয়েছেন পরিচালক৷ ফলে অন্যান্য অ্যাকশন ছবির মতো স্ক্রিনে ধুন্ধুমার লড়াই দেখা যাবে, এটাই বলেছেন দেবাত্মা৷ পরিচালক হিসেবে এই কাজটি নিশ্চিত ভাবে তাঁর সবথেকে বড় কাজ, বলছেন দেবাত্মা৷
advertisement
এর আগে অনুরাগ বসুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে বহু কাজ করেছেন৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনুরাগ বসুকে তাঁর গুরু মানেন দেবাত্মা৷ আপাতত নিজের কাঁধে গোটা পরিচালনার দায়িত্ব নিয়ে হালকা টেনশনে রয়েছেন, তবেও তিনি আত্মবিশ্বাসী নিজের কাজ নিয়ে৷ এখন দেখা যাক খাকি দা বেঙ্গল চ্যাপটার কতটা মন কাড়তে পারে দর্শকদের৷ এই সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে, ২০ মার্চ থেকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khakee The Bengal Chapter: বাংলার ছেলের 'বম্বে' জয়, হাতের মুঠোয়ে দুই সুপার স্টার প্রসেনজিৎ ও জিৎ! আসছে Khakee দা বেঙ্গল চ্যাপটার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement