advertisement

শুভশ্রীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন রাজ, তবে শর্ত একটাই !

Last Updated:
#কলকাতা: বিয়ে, কালরাত্রি পেরিয়ে আজ রাজ-শুভশ্রীর বৌভাত। আজ রবিবার দুপুরে দক্ষিণ কলকাতায় রাজের বাড়ি আরবানাতে চলছে বৌভাতের অনুষ্ঠান ৷
বাওয়ালি রাজবাড়িতে রাজকীয় বিয়ের জাঁকজমক দেখেছে গোটা টলি টাউন। এবার আরবানাতে জৌলুসের পালা ৷ লাল তসর বেনারসীতে সেজেছেন ‘রাজ-বধূ’ ৷
আর বর সেজেছেন হালকা সবুজরঙা তসরের পাঞ্জাবিতে ৷
advertisement
বৌভাতের অনুষ্ঠানে জমাটি আসর চক্রবর্তী বাড়িতে ৷ রয়েছেন রাজের বাড়ির আত্মীয়-পরিজনেরা ৷ উপস্থিত গুটিকয়েক বন্ধু-বান্ধব ৷ একেবারে ঘরোয়া পরিবেশে চলছে এই অনুষ্ঠান ৷ আর পাঁচটা বিবাহিত বরের মতোই রাজ তাঁর স্ত্রীয়ের ভাত-কাপড়ের দায়িত্বটা নিয়েই নিলেন ৷
advertisement
তবে শুধু যে শুভশ্রীর দায়িত্ব রাজ নিয়েছেন তা কিন্তু নয় ৷ স্ত্রীয়ের পাশাপাশি তাঁর পরিবার, আত্মীয়-পরিজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রাজ চক্রবর্তী ৷
এখানেই শেষ নয়, শুভশ্রীর মেকআপ থেকে শুরু করে সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, পার্টি করার দায়িত্বওটা যে তাঁরই সেটাও নিজে মুখে জানিয়েছেন তিনি ৷
তবে শর্ত একটাই ৷ নতুন পরিবারের নতুন সম্পর্ক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ভাল রাখতে হবে সব্বাইকে ৷ সকলের খেয়াল রাখতে হবে শুভশ্রীকেও ৷ বরের দেওয়া এমন শর্ত অবশ্য হাসিমুখে মেনে নিয়েছেন নববধূ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুভশ্রীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন রাজ, তবে শর্ত একটাই !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement