advertisement

‘লাকি ডে’-তে ম্যাচ শুরুর আগে ইডেনে এই কাজটি করেছিলেন কিং খান, ভিডিও দেখলে চোখে জল আসবে

Last Updated:

গতকাল ইডেনে ঢোকার সময় ফ্যানদের সঙ্গে শাহরুখের ছোট্ট একটু ভালবাসা বিনিময়ের ভিডিও ভাইরাল হয়ে গেল দিনের শেষে ৷

#কলকাতা: দিনটা নাকি দু’জেনর নামেই শুরু হয়েছিল ৷ ২২ গজে আন্দ্রে রাসেল আর ভিআইপি বক্সে বলিউডের বাদশা ৷ ম্যাচ শেষে দু’জনের হাসিই ছিল দেখবার মতো চওড়া ৷
একজন গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে যখন দল হারের মুখে, তখন হাল ধরলেন ৷ মাত্র ১৯ বলে ৪৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন রাসেল ৷ অন্যজন লাফালেন, চুম্বন ছুঁড়লেন, মাঠ প্রদক্ষিণ করলেন, হাত নাড়লেন বাদশার নিজস্ব ভঙ্গিমাতেই ৷
তবে গতকাল ইডেনে ঢোকার সময় ফ্যানদের সঙ্গে শাহরুখের ছোট্ট একটু ভালবাসা বিনিময়ের ভিডিও ভাইরাল হয়ে গেল দিনের শেষে ৷ তবে কি এদিনের ‘লাকি ডে’-র চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই ভালবাসাটুকুর মধ্যেই? এমনিতেই ইন্ডাস্ট্রিতে ‘গোল্ডেন হার্ট’ নামে পরিচিত শাহরুখ ৷ এদিন লোকসম্মুখে সে পরিচয়ও দিলেন তিনি ৷
advertisement
advertisement
View this post on Instagram

#shahrukhkhan today at Eden garden. Lucky day for him as his team won today

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
কেকেআর-এর ম্যাচ শুরুর আগে ইডেনের গেটে বিশেষ চাহিদা সম্পন্ন এক ভক্তকে জড়িয়ে ধরতে দেখা যায় কিং খানকে ৷ শুধু তাই নয়, ভক্তের মাথায় হাত বুলিয়ে চুমুও খান তিনি ৷ বুকে হাত রাখেন ৷ হুইলচেয়ারে বসেও ওই ভক্ত পছন্দের তারকাকে কাছে পেয়ে নিজের ভালবাসা উজাড় করে জানাতে ভোলেননি ৷ বারবার শাহরুখকে ‘আই লভ ইউ’ বলতে শোনা যায় তাঁকে ৷ ভক্তের সঙ্গে পোজ দিতে অবশ্য ভোলেননি শাহরুখ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘লাকি ডে’-তে ম্যাচ শুরুর আগে ইডেনে এই কাজটি করেছিলেন কিং খান, ভিডিও দেখলে চোখে জল আসবে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement