advertisement

ফের নতুন গানের ভিডিও নিয়ে হাজির রাণু মণ্ডল, সোশ্যাল মিডিয়ায় সমলোচনার সুনামি, নিজেই শুনুন

Last Updated:

ফ্যান থেকে সমালোচক ইতিমধ্যেই ৫ লক্ষের বেশি ভিউ হয়েছে এই Viral Video -র

#কলকাতা :  রাণু মণ্ডল নামটা আসলেই চাঞ্চল্য তৈরি হয় ৷ এই মাস কয়েক আগের ঘটনা রাণঘাট স্টেশনে রেলের কামরায় বসে গান গাইতেন তিনি ৷ তাঁর সুরের ছোঁয়ায় আলোড়িত হয়েছিল গোটা বাংলা তারপর সেই সুরের রেশ পৌঁছেছিল আরব সাগরের পারে মুম্বইতে ৷ তারপর রাণু মণ্ডল হিমেশ রেশমিয়ার সঙ্গে সঙ্গে একেবারে সুরের সাগরে ডুব দিয়েছেন ৷ হিন্দি ছবিতে গানের পাশাপাশি দেশের বিভিন্ন ভাষার রিয়েলিটি শ্যোতে আসর কাঁপিয়েছেন তিনি ৷
যে কেরিয়ারগ্রাফটা চড়চড় করে উঠছিল কিছুদিন বাদে অবশ্য সেটা কিছুটা ধাক্কা খায় ৷ কারণ রাণুর ব্যবহারে হঠাৎই পরিবর্তন আসে ৷ এরই জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যানবেস তাঁর সমালোচনা শুরু করে ৷ কখনও সেই নেগেটিভ পাবলিসিটিতে তাঁর ফ্যানদের সঙ্গে ব্যবহারের ভিডিওকে হাতিয়ার করা হয়েছে , কখনও আবার রাণুর অদ্ভুত সাজগোজ নিয়ে সমালোচনা করা হয়েছে ৷ আগে রাণুর একটা নতুন গান বাজারে এলে এখনও হিল্লোল তৈরি হয় ৷ কৌশিক রায় নামের এক গায়কের সঙ্গে ‘কোরা কাগজ থা ইয়ে মন মেরা ’ গানটি ডুয়েট গেয়েছেন সকলের প্রিয় রাণু মণ্ডল ৷
advertisement
advertisement
তবে এ কী এই গান গেয়েও প্রচুর সমালোচিত হলেন এক সময় যাঁকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করা হচ্ছিল সেই রাণু ৷ শ্রোতাদের একটা বড় অংশের মত রাণু লতা মঙ্গেশকরের এই সুপারহিট গানকে নষ্ট করে দিয়েছেন ৷ আরাধনা ছবির এই গান কিশোর কুমারের সঙ্গে জুটিতে গেয়েছিলেন লতা ৷ যা শুধু সিনমার সুপারহিট গানের তকমাই পায়নি , একেবারে দশকের পর দশক ধরে রাজ করছে এই গান ৷
advertisement
ফলে একটা প্রশ্ন উঠছেই তাহলে কি হঠাৎ ফুলঝুরির মতোই শেষ হয়ে গেলেন রাণু ৷ কারণ এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই খ্যাতির শিরোনামে উঠেছিলেন তিনি ৷ এবারই এই সোশ্যাল মিডিয়াতেই কী কলঙ্কিত হয়ে হারিয়ে যাবেন রাণাঘাটের রাণু ৷ এই ভিডিওটি ইতিমধ্যেই ৫ লক্ষের বেশি দর্শক দেখেছেন ৷ পাশাপাশি দেড় হাজারের বেশি শেয়ারও হয়ে গেছে ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের নতুন গানের ভিডিও নিয়ে হাজির রাণু মণ্ডল, সোশ্যাল মিডিয়ায় সমলোচনার সুনামি, নিজেই শুনুন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement