advertisement

একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্টের খবর গুজব! জানালেন 'ভিরে দি ওয়েডিং'-স্টার সুমিত ব্যাস

Last Updated:

একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্টের খবর গুজব! জানালেন 'ভিড়ে দি ওয়েডিং'-স্টার সুমিত ব্যাস

#মুম্বই: 'ভিড়ে দি ওয়েডিং'-এ করিনার ফিয়ঁসের চরিত্রে দেখা মিলবে অভিনেতা সুমিত ব্যাস-এর। কিছুদিন ধরেই বাজারে গুজব ছড়িয়েছে, মডেল, টেলিভিশন স্টার একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন সুমিত। কিন্তু এই খবরকে সম্পূর্ণ গুজব বলে জানালেন তিনি।
গুজবের সূত্রপাত সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি থেকে। যদিও সেই ছবি এখন ডিলিট করে দেওয়া হয়েছে। সেখানে ট্র্যাডিশনাল অবতারে দেখা যায় সুমিত আর একতা-কে। সেখান থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়, নিশ্চয়ই সেটি সুমিত-একতার এনগেজমেন্টের ছবি।
কিন্তু ওয়েব সিরিজ 'পারমানেন্ট রুমমেটস' স্টার জানালেন, ''একটি ট্র্যাডিশনাল অনুষ্ঠানে ওই ছবিটি তোলা হয়। কাজেই, ওরকম পোশাকে দেখা গিয়েছে আমাদের।''
advertisement
advertisement
সুমিত আরও জানান,
একতার সঙ্গে আমার প্রথম দেখা একটা প্রোমো শুটে। ফের দেখা হয় আমাদের এক কমন বন্ধুর পর্টিতে। এরপর, ২০১৭-এ শিবানী (শিবানী টাঙ্কশালে)-র সঙ্গে আমার ডিভোর্সের পর, আমি আর একতা কাছাকাছি আসি। কিন্তু আমি এখনও ওকে বিয়ের জন্য প্রোপোজ করিনি। আমাদের দু'জনের পরিবারের মধ্যেই কথা হয়েছে। আমাদের সম্পর্ক নিয়ে সবাই খুব খুশি
advertisement
আরও পড়ুন-কেন 'জোশ' করতে রাজি হয়েছিলেন ঐশ্বর্য? সত্যিটা স্বীকার করলেন বহুবছর বাদে
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একতা কওল-এর সঙ্গে এনগেজমেন্টের খবর গুজব! জানালেন 'ভিরে দি ওয়েডিং'-স্টার সুমিত ব্যাস
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement