advertisement

‘ইনায়া ৩ বার চুল ধরে টানলেও তৈমুর কিচ্ছু বলে না’, কে বললেন এমন কথা?

Last Updated:

বাড়ির দুই খুদে সদস্যকে নিয়ে গল্প জুড়লেন সোহা ৷ জানালেন দুই ভাই-বোনের কেমিষ্ট্রি কেমন, সে কথাও ৷

#মুম্বই: প্রায় এক বছরের ছোট-বড় তারা ৷ দু’জনের রক্তেই বইছে নবাব রক্ত ৷ একজন নবাবপুত্র সইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান ৷ অন্যজন নবাবকন্যা সোহা আলি খানের মেয়ে ইনায়া খেমু ৷
বড় দাদা তৈমুর ৷ আড়াই বছর বয়স হল তার ৷ ২০১৬-র ২০ ডিসেম্বর জন্ম তার ৷ অন্যদিকে তৈমুরের পিসির মেয়ে ইনায়া ৷ তার জন্ম ২০১৭-র ২৯ সেপ্টেম্বর ৷ দেড় বছরে পড়েছে সে ৷ ছোট বোনের কেমন খেয়াল রাখে বড় দাদা তৈমুর ?
সে নিয়েই মুখ খুললেন সোহা ৷ সম্প্রতি ক্রম্পটনের অ্যান্ট ব্যাকটেরিয়া LED বাল্বের প্রচারে এসে বাড়ির দুই খুদে সদস্যকে নিয়ে গল্প জুড়লেন সোহা ৷ জানালেন দুই ভাই-বোনের কেমিষ্ট্রি কেমন, সে কথাও ৷ দাদা তৈমুর নাকি এখনই বোন ইনায়াকে বেশ কেয়ার করে ৷ এমনটাই জানালেন পিসি সোহা আলি খান ৷
advertisement
advertisement
View this post on Instagram

En route Mumbai!!! #mommiesonthego

A post shared by Soha (@sakpataudi) on

advertisement
সোহা বলেন, ‘‘এখন দু’জনেই খুব ছোট আর ইনোসেন্ট ৷ কখনও তারা একসঙ্গে খেলে, কখনও একে অপরকে পাত্তাই দেয় না ৷ তবে আমি দেখেছি তৈমুর খুব কেয়ারিং ৷ যদি ইনায়া ৩ বার ওর চুল টানে, তাও ও কিচ্ছু বলে না ৷ ও বোঝে যে আমরা সবাই একই পরিবারের ৷ তাই ও সহ্যও করে ৷ এখন ওরা দু’জন দু’জনের থেকে শিখছে ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ইনায়া ৩ বার চুল ধরে টানলেও তৈমুর কিচ্ছু বলে না’, কে বললেন এমন কথা?
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement