advertisement

অপেক্ষার অবসান, মুক্তি পেল সুশান্তের ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক...শুনে নিন

Last Updated:

কয়েক ঘণ্টার মধ্যেই ‘দিল বেচারা’র ট্রেলার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে ।

#মুম্বই: ভক্তদের সমস্ত অপেক্ষার অবসান । মুক্তি পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক । গানটির সুরকার মেলডি কিং এ আর রহমান । কোরিওগ্রাফি করেছেন ফারহা খান ।
আগামী ২৪ জুলাই ডিজনি+হটস্টারে মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুত ও নবাগতা সঞ্জনা সংঘির ছবি ‘দিল বেচারা’ । ছবিটি বিনামূল্যে দেখতে পাবেন সমস্ত দর্শকই । বলিউডের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর, সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু মুখেশ ছাবড়ার পরিচালিত প্রথম সিনেমা এটি । মুকেশই সুশান্তকে প্রথম ‘কাই পো চে’তে সুযোগ দিয়েছিলেন ।
সেই পথ চলার শুরু । মোট দশটি ছবি নিজের পকেটে পুরেছিলেন সুশান্ত । তার মধ্যে কাই পো চে, ধোনি, ছিঁছোড়ের মতো সুপার হিট সমস্ত ছবিও রয়েছে ।
advertisement
advertisement
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল সুশান্তের শেষ ছবির ট্রেলার । কয়েক ঘণ্টার মধ্যেই সেই ট্রেলার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়ে প্রথম স্থান অধিকার করে নেয় । পিছনে ফেলে দেয় ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর ট্রেলারকেও । এ বার সুশান্তের নতুন এই গান দর্শকদের মধ্যে কতটা জনপ্রিয়তা পায়, সেটাই দেখার ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অপেক্ষার অবসান, মুক্তি পেল সুশান্তের ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক...শুনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement