advertisement

সোনমের এই স্বভাবটা একদম পছন্দ করেন না আনন্দ, নিজেই ফাঁস করলেন নায়িকা

Last Updated:
#মুম্বই: এখন কোরানা আতঙ্কে দেশ জুড়ে লকডাউন চলছে । তাই সকলেই ঘরবন্দী । এদিকে বন্ধ সিনেমা, সিরিয়ালের শ্যুটিংও । তাই ঘরেই নিজেদের পছন্দের কাজ করে সময় কাটাচ্ছেন সেলেবরা । সবচেয়ে বড় কথা হঠাৎ করেই অনেকটা সময় হাতে পেয়ে গিয়েছেন তাঁরা । যে সময়ের অভাব সেলেবদের জীবনে সবচেয়ে বেশি । কর্মসূত্রে একেকদিন একেক জায়গায় ছুটে বেড়াতে হয়। ফলে পরিবারের সঙ্গে সময় কাটানোটা হয়েই ওঠে না। এবার COVID-19 এর জেরে হঠাৎই হাতের মুঠোয় তরতাজা অনেকটা সময়। তাই এই মূল্যবান সময়টা পরিবারের কাছের মানুষদের সঙ্গেই উপভোগ করছেন তারকারা। যেমন সোনম কাপুর । সদ্য ২ব ছর বিয়ে হয়েছে তাঁর। বিখ্যাত ব্যবসায়ী আনন্দ আহুজা বেশিরভাগ সময়ই লন্ডনে থাকেন। তবে এখন তাঁদের নিজস্ব সময়। লকডাউনের জেরে ট্র্যাাভেলিং বন্ধ । তাই যুগলে কোয়ালিটি টাইম কাটাচ্ছে তাঁরা ।
আর একসঙ্গে থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে খুনসুটিও লেগেই আছে । যেমন, স্ত্রী সোনমের একটি কাজ একেবারেই পছন্দ করেন না আনন্দ । সে কথা নিজেই খোলসা করেছেন নায়িকা । তিনি একটি অনলাইন ইনস্টাগ্রাম গেম-এ ভক্তদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, তিনি মাঝেমধ্যেই আনন্দের ব্রাশ নিয়ে মেজে ফেলেন । যে একেবারেই না-পসন্দ তাঁর স্বামীর । তবু এ কাজ থেকে নিজেকে বিরত করতে পারেন না নায়িকা । ভাবুন একবার কী কাণ্ড!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনমের এই স্বভাবটা একদম পছন্দ করেন না আনন্দ, নিজেই ফাঁস করলেন নায়িকা
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement