advertisement

বিরুষ্কার স্টাইলে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সোনম-আনন্দ

Last Updated:

সেই বিয়েকে রূপকথার বিয়ের আখ্যা দিয়েছিল বলিউড ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার ইতালির সেই বিয়ে যেন অনেকটা সেই স্বাদই এনে দিয়েছিল ৷

#মুম্বই: সেই বিয়েকে রূপকথার বিয়ের আখ্যা দিয়েছিল বলিউড ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার ইতালির সেই বিয়ে যেন অনেকটা সেই স্বাদই এনে দিয়েছিল ৷ দূর দেশে গিয়ে চুপিসাড়ে বিয়ে সারলেও ফ্যানদের ধোঁয়াশায় রাখেননি বেশিক্ষণ ৷ সোশ্যাল মিডিয়ায় একই সঙ্গে বিয়ের দু’টি ক্যানডিড মুহূর্তের ছবি পোস্ট করে অফিসিয়ালি সেই খবর ঘোষণা করেছিলেন তাঁরা ৷ এ বার খানিকটা বিরুষ্কার পথে হাঁটলেন সোনম-আনন্দও ৷
দু’দিন ধরে গ্র্যান্ড মেহন্দি, সঙ্গীতের পর মঙ্গলবার দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ে ৷ আবার রাতে রিসেপশন পার্টি ৷ প্রতিটি মুহূর্তের, প্রতিটি অনুষ্ঠানের ছবিতে একের পর এক ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল ৷ গত তিন দিন ধরে সোনম-আনন্দ কার্যত রাজত্ব করেছেন নেট দুনিয়ায় ৷ তবে এ বারের দু’টো ছবি একেবারেই স্পেশ্যাল ৷ কারণ এই দুই ছবি পোস্ট করেছেন খোদ ‘নায়ক-নায়িকা’ ৷
advertisement
advertisement
বিয়ের পরের প্রথম ছবি ৷ দু’জনেই পোস্ট করলেন তাঁদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ৷ রোম্যান্টিসিজমে ভরপুর সেই ছবিতে দেখা যাচ্ছে বিয়ের সাজে রয়েছেন দু’জন ৷ চুমু খাচ্ছেন একে অপরের গালে ৷ ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল ৷
advertisement

#EverydayPhenomenal

A post shared by sonamKAhuja (@sonamkapoor) on

advertisement
#EverydayPhenomenal A post shared by anand ahuja (@anandahuja) on
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিরুষ্কার স্টাইলে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সোনম-আনন্দ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement