advertisement

Kirron Kher: ক্যান্সার আক্রান্ত কিরণ খের দীর্ঘ সময় পর ধরা দিলেন ছেলে সিকন্দরের ভিডিওতে, দেখুন

Last Updated:

দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই (Battling Cancer) করছেন কিরণ খের (Kirron Kher)। ছেলে অভিনেতা সিকন্দর খেরের (Sikandar Kher) সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিওতে ধরা দিলেন তিনি।

#মুম্বই: একাধারে অভিনেত্রী, অন্যদিকে রাজনীতিবিদ। দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই (Battling Cancer) করছেন কিরণ খের (Kirron Kher)। ছেলে অভিনেতা সিকন্দর খেরের (Sikandar Kher) সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিওতে ধরা দিলেন তিনি। বাড়িতে সোফায় শুয়ে বিশ্রামরত কিরণের প্রথমে শুধুই পা দেখিয়েছিলেন সিকন্দর। পরে মুখ দেখানোর কথা বলেন কিরণ। ফের মোবাইলের ভিডিওতে কিরণকে বলতে শোনা যায়, 'হ্যালো, ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তার জন্য।'
সিকন্দর নিজের বাড়ি থেকেই ভিডিওটি করেছেন। ঘরেই ছিলেন অনুপম খেরও (Anupam Kher)। তিনি স্যুপ খাচ্ছিলেন এবং ফ্যানেদের উদ্দেশ্যে কিছু কথাও বলেছেন তিনি। মজার ভিডিওতে সিকন্দরকে বলতে শোনা যায়, 'বাড়ি থেকে এমন লাইভ সেশন মাঝে মাঝেই করব আমি, এই সময়ই মাকে সবচেয়ে মধুর শোনাচ্ছে।' কিরণ মজার ছলে ছেলেকে বলেন, 'চুপ করো, এক চড় দেব তোমাকে।' ফ্যানেদেরকে সিকন্দরও ধন্যবাদ জানিয়েছেন, মায়ের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য।
advertisement
advertisement
advertisement
ক্যান্সারে আক্রান্ত হয়ে আপাতত চিকিৎসাধীন অভিনেত্রী কিরণ খের। সম্প্রতি কিরণ খেরের শারীরিক পরিস্থিতির খোঁজ দিলেন স্বামী ও বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম শেয়ার করেছেন কিরণের স্বাস্থ্যের কথা। তিনি বলেছেন, কিরণ এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন।
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপমের দাবি, 'কিরণের স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে। এটা খুবই কঠিন একটা চিকিৎসা। ও মাঝে মাঝে বলে কোভিড ১৯ ও লকডাউন-এর সময়টা এই চিকিৎসাকে আরও কঠিন করে তুলছে। রোগীরা যাঁরা এই চিকিৎসায় রয়েছেন তাঁদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখাটা খুবই জরুরি।' কিরণের স্বাস্থ্য নিয়ে অনুপমের আরও বক্তব্য, 'ও বাইরে বেরেতো পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। তবে ভালো খবর হল কিরণ ওঁর স্বাস্থ্যোন্নতির অনেকটা পথ পেরিয়েছে। ও ভালো আছে। কোনও কোনও দিন ও খুবই ইতিবাচক থাকে। কোনও দিন আবার কেমোথেরাপির কষ্টে থাকে। আমরা সবাই মিলেই সবচেয়ে ভালোটা চেষ্টা করছি।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kirron Kher: ক্যান্সার আক্রান্ত কিরণ খের দীর্ঘ সময় পর ধরা দিলেন ছেলে সিকন্দরের ভিডিওতে, দেখুন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement