advertisement

Sidharth Shukla Last Rite: মানতে পারছেন না চির বিচ্ছেদ! হাউ হাউ করে কাঁদছেন সিদ্ধার্থ শুক্লার ঘনিষ্ঠ বান্ধবী শেহনাজ গিল, দেখুন ভিডিও

Last Updated:

বিগ বস ১৩-এ একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল৷

#মুম্বই: বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লাকে শেষবারের (Sidharth Shukla Last Rite) মতো বিদায় জানাতে এসে প্রায় সংজ্ঞা হারিয়ে ফেললেন শেহনাজ গিল (Shehnaaz Gill)৷ গাড়ির মধ্যে থেকেই তিনি বারবার লুটিয়ে পড়ছিলেন৷ কিছুতেই যেন মানতে পারছেন না সিদ্ধার্থের এভাবে চলে যাওয়া৷ গতকাল, বৃহস্পতিবার, সিদ্ধার্থের মৃত্যুর ( Sidharth Shukla death) খবর পাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ছিলেন শেহনাজ৷ কথা বলতে পারছিলেন না তিনি, জানিয়েছেন তাঁর পরিবার৷ শুক্রবার সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্যে তিনি উপস্থিত হলেন ম্লান মুখে৷ চোখ থেকে অনবরত পড়ল জল৷ সিদ্ধার্থকে এভাবে শেষ বিদায় (Goodbye Sidharth Shukla)  জানাবেন, দুঃস্বপ্নেও ভাবেননি শেহনাজ৷
advertisement
advertisement
বিগ বস ১৩-এ (Bigg Boss 13 Sidharth Shukla-Shehnaaz Gill) একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল৷ সেখান থেকেই একে অপরের সঙ্গে তৈরি হয় গভীর রসায়ন৷ যার সাক্ষী ছিল দর্শক৷ দর্শকরা ভালবেসে তাদের সিডজান জুটি হিসেবে চিনত৷ সিদ্ধার্থ সবসময় থাকতেন শহনাজের পাশে, তাঁকে আগলে রাখতেন৷ তাঁদের একবার ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গিয়েছিল৷ গত মাসে টেলিভিশনের রিয়ালিটি শো ডান্স দিওয়ানে ৩ ও বিগ বস ওটিটি-তে দেখা গিয়েছিল এই জুটিকে। রিয়ালিটি শো-তেও পারফর্ম করেছিলেন তাঁরা একসঙ্গে। শোনা গিয়েছিল যে সিদ্ধার্ত-শেহনাজ বিয়ের (Sidharth Shukla-Shehnaaz Gill love relationship) কথাও ভাবছিলেন৷ কিন্তু সেই সব এখন অতীত৷ সিদ্ধার্থের স্মৃতিই এখন সম্বল শেহনাজের৷
advertisement
advertisement
advertisement
তাই তো বিশেষ বন্ধুকে শেষ বিদায় (Sidharth Shukla cremation) জানাতে এসে ভেঙে পড়লেন শেহনাজ৷ কথা বলার অবস্থাতেও তিনি ছিলেন না৷ ওশিওয়ারা শ্মশানে (Oshiwara crematorium) শেষকৃত্য সিদ্ধার্থ শুক্লার৷ সেখানে উপস্থিত সিদ্ধার্থের মা৷ রয়েছেন পরিবারের আরও অনেকে৷ তাঁর ইন্ডাস্ট্রির অনেকেও উপস্থিত হয়েছে৷ রয়েছেন শেহনাজও৷ তবে অন্যরা নিজেদের কিছুটা সামলে নিলেও শেহনাজের অবস্থা বড় করুণ৷
advertisement
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (RIP Sidharth Shukla)। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ঘুম থেকে ওঠেন তিনি। মাকে বুকে ব্যথার কথা জানান তিনি। চিকিৎসকও ডাকা হয়৷ তবে শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla Last Rite: মানতে পারছেন না চির বিচ্ছেদ! হাউ হাউ করে কাঁদছেন সিদ্ধার্থ শুক্লার ঘনিষ্ঠ বান্ধবী শেহনাজ গিল, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement