advertisement

খুব তাড়াতাড়িই একসঙ্গে দেখা মিলতে চলেছে তিন খানের- শা্হ রুখ, সলমন আর আমির

Last Updated:

সহকর্মী বন্ধু হতে পারেন না! এটা যে কত বড় ভুল ধারনা, প্রমাণ করে দিলেন ইন্ডাস্ট্রির তিন খান- সলমন, শাহ রুখ ও আমির। তাঁরা জানালেন, ইরফান খান দেশে নেই তো কী হয়েছে? তাঁর ইচ্ছেমতো 'ব্ল্যাকমেল' মুক্তি পাবে পূর্বনির্ধারিত তারিখেই। দায়িত্ব তাঁদের!

#মুম্বই: সহকর্মী বন্ধু হতে পারেন না! এটা যে কত বড় ভুল ধারনা, প্রমাণ করে দিলেন ইন্ডাস্ট্রির তিন খান- সলমন, শাহ রুখ ও আমির। তাঁরা জানালেন, ইরফান খান দেশে নেই তো কী হয়েছে? তাঁর ইচ্ছেমতো 'ব্ল্যাকমেল' মুক্তি পাবে পূর্বনির্ধারিত তারিখেই। দায়িত্ব তাঁদের!
এইমুহূর্তে ইরফান খান লন্ডনে। তাঁর চিকিৎসা চলছে। কাজেই, ছবির প্রোমোশনে থাকতে পারবেন না। আর এই নিয়েই, চিন্তায় ছিলেন ছবির প্রযোজনা সংস্থার আধিকারিকরা। প্রধান প্রোটাগনিস্ট-এর অনুপস্থিতিতে কীভাবে সম্ভব হবে ছবির প্রোমোশন ? সেক্ষেত্রে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কথাই ভাবছিলেন তাঁরা। কিন্তু তেমনটা চাইছিলেন না 'টিফিনবক্স' স্টার।
advertisement
advertisement
আর ইরফানের ইচ্ছের কথা জানতে পেরেই, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন 'খানদানি খান'-এরা! ঘোষণা করলেন, ছবি প্রচারে কোনও খামতি থাকবে না। প্রোমোশনের যাবতীয় দায়িত্ব তাঁদের। ছবির স্পেশাল স্ক্রিনিং-ও করবেন তাঁরা।
advertisement
২০১৪-র টক শো 'আপ কী আদালত'-এ প্রথম ও শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল সলমন, আমির আর শাহ রুখ-কে। আবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে।
'ব্ল্যাকমেল' কমেডি ড্রামা। ইরফানের সঙ্গে রয়েছেন কৃতী কুলহারি, দিব্যা দত্ত, অরুনোদয় সিং।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
খুব তাড়াতাড়িই একসঙ্গে দেখা মিলতে চলেছে তিন খানের- শা্হ রুখ, সলমন আর আমির
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement