advertisement

NCB হেড কোয়ার্টারে আনা হল শৌভিককে, স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে হবে জেরা

Last Updated:

সূত্রের খবর, গত কয়েকদিনে যে ক’জন মাদক কারবারীকে এনসিবি গ্রেফতার করেছে, তাদের সামনে শৌভিক ও স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে৷

 ARUNIMA DEY
#মুম্বই: এনসিবি হেড কোয়ার্টারে এ বার রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। আগেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে স্যামুয়েল মিরান্ডাকে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে তাদের, বলে সূত্রের খবর। রিয়া-শৌভিকের ফোন ও ল্যাপটপ বাজিয়াপ্ত করেছেন এনসিবি কর্তারা।
শুক্রবার সকালেই এনসিবি-র অফিসাররা দু ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানোর পর আটক করেছে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। এ দিন সকালে স্যামুয়েলের বাড়িতে হানা দেয় এনসিবির দল। মাদক চক্রে নাম উঠে এসেছে তার। শৌভিক চক্রবর্তীর হাত ধরেই মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ হয়, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে রিয়া ও শৌভিক চক্রবর্তীর বাড়িতেও রেড চালাচ্ছে এনসিবি। কে পি মালহোত্রার নেতৃত্বে চলছে এই তল্লাশি।
advertisement
advertisement
সুশান্ত মৃত্যুর তদন্তে নেমে মাদক যোগ পাওয়ার পরই তদন্তে যুক্ত হয় এনসিবি৷ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলাও করেছে তারা৷ ইতিমধ্যে রিয়ার ভাই শৌভিকের পরিচিত কয়েকজন মাদক কারবারীকে গ্রেফতারও করেছে এনসিবি৷  সূত্রের খবর, সুশান্ত মৃত্যু মামলার তদন্তে নামার পর গত কয়েকদিনে যে কয়েকজন মাদক কারবারীকে এনসিবি গ্রেফতার করেছে, তাদের সামনে রিয়ার ভাই শৌভিক ও স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরাকরা হবে৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত কিছু তথ্য পাওয়া যায় কিনা, সেই লক্ষ্যেই এ দিন অভিযান চালানো হয়েছে বলে খবর৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
NCB হেড কোয়ার্টারে আনা হল শৌভিককে, স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে হবে জেরা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement