advertisement

‘ভাট সাহাব আমার বাবার মতো, আমার বয়সী মেয়ে রয়েছে ওঁর’, মুখ খুললেন রিয়া

Last Updated:

এমনকি দীর্ঘদিন ধরে সুশান্তের দেখাশোনা করতে করতে রিয়া নিজেও অসুস্থ হয়ে পড়ছিলেন বলে তাঁর দাবি । তাঁর প্যানিক অ্যাটাকও হয়েছিল বলে জানান রিয়া

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি রিয়া চক্রবর্তী । বৃহস্পতিবার, সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি । আর সেই সাক্ষাৎকারেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন রিয়া । একাধিক চাঞ্চল্যকর দাবির মধ্যে, গতকালের ওই সাক্ষাৎকারে রিয়া এও বলেন, মহেশ ভাটের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কুৎসা রটানো হচ্ছে । ভাট সাহাবের সঙ্গে তাঁর পিতা-পুত্রীর সম্পর্ক ।
এ দিনের সাক্ষাৎকারে রিয়া এও দাবি করেন, মহেশ ভাট তাঁকে সবসময় পিতার মতোই পরামর্শ দিয়েছেন । তিনি রিয়াকে ‘মাই চাইন্ড’ বলে ডাকতেন । কারণ রিয়ার বয়সী তাঁর নিজের মেয়েও রয়েছে । আর রিয়া তাঁকে ‘স্যার’ বলে ডাকতেন । এমনকি মহেশ আর সুশান্তের সম্পর্কও খুব ভাল ছিল বলে দাবি করেন তিনি । তাঁরা একে অপরকে অনেক আগে থেকে চিনতেন । তারপর সেই ফ্রেমে রিয়া আসেন। ভাট সাহাবের সঙ্গে প্রথম দেখা করার পর ভাল অভিজ্ঞতা হয়েছিল সুশান্তের, সে কথা নাকি ট্যুইটও করেছিলেন অভিনেতা ।
advertisement
advertisement
advertisement
রিয়া জানান, ৮ জুন সুশান্তই তাঁকে চলে যেতে বলেন । এরপর রিয়ার সেখান থেকে চলে আসা ছাড়া আর কী বা করার ছিল । তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন । এমনকি দীর্ঘদিন ধরে সুশান্তের দেখাশোনা করতে করতে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়ছিলেন বলে তাঁর দাবি । তাঁর মধ্যে anxiety (উৎকন্ঠার লক্ষণ) দেখা দিচ্ছিল । প্যানিক অ্যাটাকও তাঁর হয়েছিল বলে জানান রিয়া । ৮ জুন এ ব্যাপারে তিনি মহেশের সঙ্গে কথা বলেছিলেন বলে স্বীকার করেন রিয়া । তাঁকে শক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন মহেশ ভাট ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ভাট সাহাব আমার বাবার মতো, আমার বয়সী মেয়ে রয়েছে ওঁর’, মুখ খুললেন রিয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement