advertisement

Netflix-এ মুক্তি পাবে অনুরাগ বসুর ছবি লুডো ! ফার্স্ট লুক শেয়ার করলেন রাজকুমার রাও

Last Updated:

লুডো-তে একেবারেই অন্য রকম চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে।

#মুম্বই: লুডো। অনুরাগ বসু পরিচালিত ছবি। এই ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্স-এ। লুডো একেআবরেই অন্য ছকের ছবি। ডার্ক অ্যান্থোলজি কমেডি  এটি। এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতারা।
লুডো-তে একেবারেই অন্য রকম চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। রাজকুমার রাও তাঁর অভিনয় দক্ষতায় বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। বুঝিয়েছেন তিনি জাত অভিনেতা। মাথায় কোনও বাবা কাকার হাত ছাড়াও, শুধু মাত্র ভাল অভিনয়ের জোরেই সত্যি করা যায় নিজের স্বপ্ন। তা প্রমান করেছেন রাজকুমার রাও। রাজকুমার খুব ভাল থিয়েটার আর্টিস্টও।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি রাজকুমার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'লুডো'র একটি ছবি পোস্ট করেছেন। এই ছবিটিই 'লুডো'র প্রথম ছবি যা সামনে এল। ছবিতে রাজকুমারের হেয়ার স্টাইল ও পোশাক বলে দিচ্ছে তাঁর চরিত্রটির ধরণ। একদম ছক ভাঙা চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর পাশের রয়েছেন ফাতিমা সানা শেখ। লাল পোশাক, কোলে একটি ছোট্ট বাচ্চা। তাঁদেরকে ফলো করছেন আরও তিন চার জন লোক। রাজকুমার এই ছবি শেয়ার করে লিখেছেন, " এরাই লুডোর খেলোয়াড়। যারা নিজেদের ভাগ্য হাতে করে নিয়ে ঘুরছে। এখানে কিছুই ভাগ্যের খেলা নয় সবটাই পরিকল্পিত।" তিনি এই পোস্টে অনুরাগ বসু সহ আরও অনেককে ট্যাগ করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Netflix-এ মুক্তি পাবে অনুরাগ বসুর ছবি লুডো ! ফার্স্ট লুক শেয়ার করলেন রাজকুমার রাও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement