advertisement

ভক্ত ছবি এঁকে দিলেন! পছন্দ না হওয়ায় তা নিয়ে নিষ্ঠুর উপহাস করছেন রাহুল বৈদ্য!

Last Updated:

বৃহস্পতিবার রাহুল তাঁর Instagram স্টোরিগুলিতে তাঁর সেই অনুগামীর আঁকা ছবিটি শেয়ার করেন।

#মুম্বই: এই মূহুর্তে একটি জনপ্রিয় নাম রাহুল বৈদ্য (Rahul Vaidya)। যিনি বিগ বস সিজন ১৪ (Bigg Boss season 14)-র রানার আপ প্রতিযোগী হন। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি না জিতলেও প্রচুর মানুষের ভালোবাসা কুড়িয়ে নেন রাহুল বিগ বস ১৪-য়। আর এতেই খুব অল্প সময়ের মধ্যেই গায়ক রাহুল বৈদ্য একটি বিশাল ফ্যান ফলোয়িং অর্জন করেছেন। যখন থেকে তিনি সেলিব্রিটি রিয়েলিটি শো বিগ বস ১৪-তে অংশ নিয়েছেন, তখন থেকেই তিনি একাধিক কারণে শিরোনাম উঠে এসেছেন। তাঁর মার্জিত ও বুদ্ধিমান আচরণই দর্শকদের মন জয় করে নেয়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় রাহুল বরাবর। অন্য দিকে সম্প্রতি তাঁর একজন অনুগামী একটি স্কেচ আঁকেন রাহুলের। যা নিয়ে রীতিমতো ট্রোলিং শুরুহয় এবং সংবাদ শিরোনামে উঠে আসে বিষয়টি ।
উল্লেখ্য যে, বৃহস্পতিবাররাহুল তাঁর Instagram স্টোরিগুলিতে তাঁর সেই অনুগামীর আঁকা ছবিটি শেয়ার করেন। সাদাকালো ছবিটিতে তাঁকে জ্যাকেটের বোতাম খোলা অবস্থায় দেখা যাচ্ছে। তিনি স্কেচের পাশাপাশি একটি হাস্যকর ক্যাপশনও পোস্ট করেছিলেন। যাতে রাহুল লিখেছেন যে এটি তাঁর বদলে বাঁদরের মতোই বেশি দেখাচ্ছে। তবে শিল্পীর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। গায়ক তাঁর সুন্দর চেহারা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং কোনও খারাপ আর্ট তাতে প্রভাব ফেলতে পারবে না বলেই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে পিছ-পা হননি। তবে,শিল্পীর প্রতি তাঁর সম্মান ও ভালোবাসা দেখে নেটিজেনরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ফলে শিল্পীর মূল পোস্টটিও প্রচুর লাইক প্রতিক্রিয়া পেয়েছে। যা দেখে মুগ্ধ রাহুল বৈদ্য।
advertisement
advertisement
অন্য দিকে বর্তমানে রাহুল বৈদ্য দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্টান্ট-ভিত্তিক রিয়েলিটি শো খতরোঁ কে খিলাড়ি ১১ (Khatron Ke Khiladi 11)-র শ্যুটিং নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী দহিয়া (Divyanka Tripathi Dahiya), অভিনব শুক্লা (Abhinav Shukla), সানা মকবুল (Sana Makbul), অনুষ্কা সেন (Anushka Sen), শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) এবং বরুণ সুদ (Varun Sood) প্রমুখ খ্যাতিমান ব্যক্তিরা। আপাতত দর্শকেরাও মুখিয়ে আছেন এই শো দেখার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভক্ত ছবি এঁকে দিলেন! পছন্দ না হওয়ায় তা নিয়ে নিষ্ঠুর উপহাস করছেন রাহুল বৈদ্য!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement