advertisement

নিকের জন্য ‘আইফা’ বাতিল করলেন প্রিয়াঙ্কা !

Last Updated:

১০ বছরের ছোট মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনসের জন্য নাকি ‘আইফা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়াই বাতিল করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ অন্তত বলিপাড়ায় শোনা যাচ্ছে এমনই কানাঘুষো ৷

#মুম্বই: এই না হলে ভালবাসা !
১০ বছরের ছোট মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনসের জন্য নাকি ‘আইফা’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়াই বাতিল করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ অন্তত বলিপাড়ায় শোনা যাচ্ছে এমনই কানাঘুষো ৷
প্রথমে শোনা গিয়েছিল, নিকের সঙ্গেই নাকি ‘আইফা’তে পা রাখবেন দেশি গার্ল ৷ মঞ্চ মাতাতেও সম্ভবত একইসঙ্গে হাজির হতেন নতুন এই লভ বার্স ৷ কিন্তু সমস্ত আগ্রহে আপাতত ঠান্ডা জল ৷ কারণ বয়ফ্রেন্ডের জন্যা ‘আইফা’ যাওয়াই বাতিল করলেন ‘কোয়ান্টিকো’র নায়িকা ৷ শোনা গিয়েছে, ‘আইফা’ আয়োজকদের সঙ্গে নাকি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে কিছু মতান্তর তৈরি হয়েছে ৷ সেই কারণেই ‘আইফা’ থেকে মন ঘুরিয়েছেন পিগি চপস ৷
advertisement
advertisement
বছর খানেক আগে অবশ্য এমনই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিকের সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কার ৷ ২০১৭-র মেট গালা-তে একই ব্র্যান্ডের পোশাক পরে একসঙ্গে হেঁটেছিলেন নিক-প্রিয়াঙ্কা ৷ এরপর থেকেই ঘনিষ্ঠতার শুরু ৷ এরপর বন্ধুত্ব বাড়তে থাকে ৷ গভীর হয় সম্পর্কও ৷ নিকের পরিবারের অনুষ্ঠান হোক বা আউটিং, সব জায়গায় একসঙ্গে দেখা মিলেছে এই যুগলের ৷
advertisement
আর এখন তো লস অ্যাঞ্জেলস থেকে নিক-প্রিয়াঙ্কার নতুন ঠিকানা মুম্বই ৷ কারণ মা মধু চোপড়ার সঙ্গে অফিসিয়ালি সাক্ষাৎ করাতে বয়ফ্রেন্ডকে দেশে নিয়ে এসেছেন নায়িকা ৷ শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার ১০০ কোটির নতুন বাংলোয় প্রবেশের দিন হবু স্বামী নিকও থাকবেন পাশে ৷ তবে কোন দেশে তাঁরা পাকাপাকিভাবে থাকবেন সে সম্বন্ধে অবশ্য জানা যায়নি ৷
advertisement
মেট গালা-তে নিক-প্রিয়াঙ্কা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ মেট গালা-তে নিক-প্রিয়াঙ্কা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিকের জন্য ‘আইফা’ বাতিল করলেন প্রিয়াঙ্কা !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement