advertisement

সুশান্তের আত্মহত্যা নিয়ে বাড়িরে শেফের বয়ান রেকর্ড, জিজ্ঞাসাবাদ চলছে চিকিৎসকের.....

Last Updated:

ম্যানেজার জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই ডিপ্রেশনে ভুগচ্ছিলেন কিন্তু ওষুধ খাচ্ছিলেন না সুশান্ত ৷

#মু্ম্বই: মানসিক অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সুশান্ত বলে মনে করা হচ্ছে ৷ কেন এরকম পরিণতি প্রতিভাবান নায়কের ! স্তব্ধ গোটা দেশ ৷ গোটা বলিউড ৷ ঘটনার তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ সুশান্তের সঙ্গে থাকতেন তিনজন, একজন ক্রিয়েটিভ ম্যানেজার, ম্যানেজার ও বাড়ির শেফ ৷ এই তিনজনের বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যার কাছে সুশান্ত চিকিৎসা করাচ্ছিলেন ৷
ম্যানেজার জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই ডিপ্রেশনে ভুগচ্ছিলেন কিন্তু ওষুধ খাচ্ছিলেন না সুশান্ত ৷ তবে একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগে ছিলেন এবং ডিপ্রেশন নিয়ে তার পরামর্শ নিতেন ৷ পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ সুশান্ত যে ঘরে আত্মহত্যা করেছেন সেখানে একটি ব্যাগে ভর্তি ওষুধ পাওয়া গিয়েছে ৷
গত কয়েকমাস ধরে মানসিক অবসাদের জন্য যে চিকিৎসকের কাছে চিকিৎসা করাচ্ছিলেন তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে তার মনের মধ্যে ঠিক কী চলছিল ৷ সূত্রের খবর, প্রায় ৬ মাস ধরে ডিপ্রেশনের চিকিৎসা করাচ্ছিলেন তিনি ৷
advertisement
advertisement
অন্যদিকে সুশান্তের পরিবারের কয়েকজনের দাবি তাদের আত্মহত্যার বিষয়ে বিশ্বাস হচ্ছে না ৷ সিবিআই ঘটনার তদন্ত করুক এমনই দাবি জানানো হয়েছে ৷ তবে সুশান্তের সঙ্গে বাড়িতে যারা ছিলেন তারা জানিয়েছেন সকালে একদম ঠিক ছিলেন তিনি ৷ মৃত্যুর আগে জুসও খেয়েছিলেন ৷ এরপর ঘরের দরজা বন্ধ করে নিয়েছিলেন ৷ তারপর দরজা ভেঙে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের আত্মহত্যা নিয়ে বাড়িরে শেফের বয়ান রেকর্ড, জিজ্ঞাসাবাদ চলছে চিকিৎসকের.....
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement