advertisement

নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক, সাবধানবাণী দিয়ে মুখ খুললেন নিকের প্রাক্তন বান্ধবী

Last Updated:

রোকা শেষে এখন মার্কিন মুলুকে কোয়ালিটি সময় কাটাচ্ছেন নিক জোনস আর প্রিয়াঙ্কা চোপড়া ৷ ইউ এস ওপেনের গ্যালারি থেকে ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷

#নিউইয়র্ক: সদ্যই দেশি গার্লের সঙ্গে এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে বিদেশি পাত্রের ৷ রোকা শেষে এখন মার্কিন মুলুকে কোয়ালিটি সময় কাটাচ্ছেন নিক জোনস আর প্রিয়াঙ্কা চোপড়া ৷ ইউ এস ওপেনের গ্যালারি থেকে ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷
তবে অতীত পিছু ছাড়ছে না নিকের ৷ নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নিকের প্রাক্তন বান্ধবী অলিভিয়া কুলপো ৷ ২০১৩ থেকে মডেল অলিভিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিকের ৷ ইউ এস ওপেনে গিয়ে প্রকাশ্যে চুম্বন করে সাড়া ফেলে দিয়েছিলেন তাঁরা ৷ তবে সেই প্রেম টিকেছিল মাত্র ২ বছর ৷ ২০১৫-তে ভেঙে গিয়েছিল অলিভিয়া-নিক সম্পর্ক৷
advertisement
advertisement
সম্প্রতি ‘পিপল’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অলিভিয়া বলেন, ‘‘দু’বছর দারুণ সময় কাটিয়েছি আমরা ৷ প্রিয়াঙ্কাকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি ৷ তবে কাজটা কঠিন ৷’’ তবে অলিভিয়া এটাও বলেন, ‘‘আমি মনে করি, যে কোনও সময় যে কেউ তাঁর সঠিক ভালবাসাকে খুঁজে পেতে পারেন ৷ বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, কারণ এখানে সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়াটা বেশ কঠিন ৷ ট্যাক রেকর্ড ঘেঁটে দেখা যাবে, এখানে অনেক কিছুই হয়, কিন্তু কিছু ঘটে না ৷ নিকের জন্য আমি খুবই খুশি ৷আশা করি ওঁরা ভালবাসা আর আনন্দ খুঁজে পাবে ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিক-প্রিয়াঙ্কা সম্পর্ক, সাবধানবাণী দিয়ে মুখ খুললেন নিকের প্রাক্তন বান্ধবী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement