advertisement

‘হম দিল দে চুকে সনম’-এর ১১ বছর পর ফের সঞ্জয় লীলা বনশালির ছবিতে সলমন খান !

Last Updated:

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্ভবত ‘ইনশাল্লাহ’ নামের একটি প্রজেক্টে সঞ্জয়ের সঙ্গে কাজ করবেন সলমন ৷ নয় মাস ধরে এই ছবির স্ক্রিপ্টের উপর কাজ করছেন সঞ্জয় ৷ ২০২০-র ইদে মুক্তি পেতে পারে এই ছবি ৷

#মুম্বই: আবার কী ফিরবে ‘হম দিল দে চুকে সনম’-এর ম্যাজিক ? সেই ক্লাসিক ছবির নস্ট্যালজিয়া ? ফের কী ১১ বছর পর হাতে হাত মেলাবেন সঞ্জয় লীলা বনশালী আর সলমন খান ?
এক সঙ্গে কাজ করেছিলেন ‘হম দিল দে চুকে সনম’ আর ‘খামোশি’-তে ৷ সেই ছবির চূড়ান্ত সাফল্যের পরেও আর একসঙ্গে দেখা যায়নি এই নায়ক-পরিচালক জুটিকে ৷ কিন্তু এবার সম্ভবত সেই খরা কাটতে চলেছে ৷ এই খবর নিজের মুখে স্বীকারও করে নেন সলমন ৷
advertisement
advertisement
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্ভবত ‘ইনশাল্লাহ’ নামের একটি প্রজেক্টে সঞ্জয়ের সঙ্গে কাজ করবেন সলমন ৷ নয় মাস ধরে এই ছবির স্ক্রিপ্টের উপর কাজ করছেন সঞ্জয় ৷ ২০২০-র ইদে মুক্তি পেতে পারে এই ছবি ৷
এই মুহূর্তে আলি আব্বাস জফরের ‘ভারত’-এ কাজ করছেন সলমন ৷ অন্যদিকে এ বছরই মুক্তি পেয়েছে বনশালীর ‘পদ্মাবত’ ৷ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং আর শাহিদ কাপুরের এই ছবি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল ৷ এখন দেখার সঞ্জয়-সলমনের রসায়ন পর্দায় কতটা ঝড় তুলতে পারে ?
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘হম দিল দে চুকে সনম’-এর ১১ বছর পর ফের সঞ্জয় লীলা বনশালির ছবিতে সলমন খান !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement