advertisement

২০ বছর আগে বন দফতরের অফিসে কী করেছিলেন সলমন? দেখুন ভিডিওতে

Last Updated:
#মুম্বই: জামিনের আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতের মতোই শুক্রবারও জেলেই কাটবে সলমনের। প্রাসাদোপম বাড়ি থেকে এখন তাঁর ঠিকানা যোধপুর সেন্ট্রাল জেল ৷ স্বভাবতই বেশ অসুবিধা হয়েছে বি-টাউনের এই হার্টথ্রবের ৷ জেল সূত্রে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন সলমন ৷ তাই তাঁকে রক্তচাপ কমানোর ওষুধও খেতে হয়েছিল ৷ আপাতত সেই সমস্যা কেটেছে বলে খবর ৷
গতকাল জেলে গিয়ে পুলিশ অফিসারের হাতে মশা মারার ওষুধ আর বারমুডা দিয়ে এসেছেন সলমন খান ৷ খবর পেয়েই সলমনের বাড়িতে ভিড় জমিয়েছেন তাবড় বলি সেলেবরা ৷ নায়কের জন্য দেশজুড়ে পুজো-পাট শুরু করে দিয়েছেন তাঁর ভক্তরা ৷
এর মধ্যেই সামনে এল ২০ বছর আগের একটি ভিডিও ৷ ১৯৯৮-এর অক্টোবরে সলমনের বিরুদ্ধে বন্যপ্রণী সংরক্ষণ আইনে অভিযোগ আনা হয়। সে সময় সলমনকে যোধপুরের বন দফতরের তরফে ডেকে পাঠানোর পর এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ভিডিওতে বনদফতরের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে এই বলিস্টারকে ।
advertisement
advertisement
দেখুন সেই ভাইরাল ভিডিও
কিছু কাগজপত্রে তাঁকে সই করতে বলছেন বন দফতরের আধিকারিকরা। যেটি ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার ঘটনায় সলমনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পরই তোলা হয়েছিল ৷ আর সেই ভিডিওটিই এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২০ বছর আগে বন দফতরের অফিসে কী করেছিলেন সলমন? দেখুন ভিডিওতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement