advertisement

প্রথম সন্তান আসছে, সুখবর দিচ্ছেন এই বলিউড তারকা

Last Updated:

বলিপাড়া আর খলোর দুনিয়ায় এখন সুখবরের বন্যা ৷ কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের সুখবর জানিয়েছিলেন শাহিদ কপূর আর মীরা রাজপুত ৷

#মুম্বই: বলিপাড়া আর খেলোর দুনিয়ায় এখন সুখবরের বন্যা ৷ কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের সুখবর জানিয়েছিলেন শাহিদ কপূর আর মীরা রাজপুত ৷ গতকালই মিষ্টি এক সোশ্যাল বার্তায় নতুন সদস্যের কথা জানিয়েছিলেন সানিয়া মির্জা আর শোয়েব মালিক ৷ এ বার এই তালিকায় যুক্ত হলেন আরও এক বলি তারকা ৷
প্রথম সন্তান আসতে চলেছে নীল নীতিন মুকেশ আর রুক্মিনী সহায়ের ঘরে ৷ খুব শীঘ্রই ভরে উঠতে চলেছে তাঁদের এক বছর দু’মাসের সংসার ৷ এই আনন্দের খবর নিজেই ইন্সাগ্রাম পোস্টে সকলের সঙ্গে শেয়ার করেছেন নীল ৷
advertisement
advertisement
Photo: Instagram Photo: Instagram
ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা ৷ সঙ্গে আরও একটি পোস্টে ছোট্ট একটি জুতোর ছবিও শেয়ার করেছেন অভিনেতা ৷ পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল সেই পোস্ট ৷ বয়ে যাচ্ছে অভিনন্দনের বন্যাও ৷
advertisement
গত বছর ফেব্রুয়ারি মাসে উদয়পুরে ধুমধাম করে বিয়ে হয়েছিল নীল-রুক্মিনীর ৷ নীলের বাবা নীতিন মুকেশও একই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথম সন্তান আসছে, সুখবর দিচ্ছেন এই বলিউড তারকা
Next Article
advertisement
BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
  • শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে. রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছেছেন. সেলফি জোন, রামচন্দ্রের সাজ, নাগাড়ার তালে মিছিল, বিশাল খাওয়া-দাওয়া—সব মিলিয়ে জমজমাট পরিবেশ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement