advertisement

'' তোমার লুক, ফিচার-এ কোনওদিন হেমা মালিনী বা আলিয়া ভাট হতে পারবে না...'' মাসাবাকে বলেছিলেন নীনা

Last Updated:
#মুম্বই: নীনা গুপ্তা-- বরাবরই স্পষ্ট কথা বলেন, প্রকাশ্যে, মুখের উপর! কেরিয়ার তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় সোজাসাপটা তিনি! কাজেই মেয়ে মাসাবা যে বলিউডে কাজ পাবেন না, এ'কথাও সোজা ভাবে বলতে কোনও সমস্যা হয়নি নীনার।
'সিঙ্গল মাদার' হিসাবে বড় করেছেন মেয়ে মাসাবা গুপ্তাকে (বাবা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস)। মাসাবা পেশায় ফ্যাশন ডিজাইনার। কিন্তু প্রথম জীবনে মাকে দেখে মাসাবারও ইচ্ছে হয়েছিল অভিনয় করার। কিন্তু নীনা নিজেই মেয়েকে বাধা দিয়েছিলেন। স্পষ্ট জানিয়েছিলেন, মাসাবার যেমন চেহারা,  লুক— তাতে বলিউডে কাজ পাওয়া সম্ভব নয়।
নীনার ভাষায়, ‘‘আমি মাসাবাকে বলেছিলাম, অভিনয় করতে চাইলে তুমি বিদেশ যাও। কারণ তোমার ফিচার বা চেহারা যেমন, তাতে ভারতে খুব কম চরিত্র পাবে। তুমি যদি ভাল অভিনয়ও কর, নায়িকা হওয়া সম্ভব নয়া! কোনওদিনই হেমা মালিনী বা আলিয়া ভাট হতে পারবে না ।’’
advertisement
advertisement
একা হাতে মাসাবাকে বড় করা নিয়ে নীনা বলেন, '' প্রচলিত 'ফ্যামিলি' বলতে যা বোঝায়, তা আমি কোনওদিনই মাসাবাকে দিতে পারিনি। কখনও কখনও সেজন্য আমার নিজেকে অপরাধী মনে হয়। সেসময় অনেক বন্ধুই বলেছিল একটা শিশুর জন্য এটা ঠিক নয়। তখন আমারও ভীষণ মন খারাপ লাগত, একাকীত্বে ভুগতাম। মনে হত আরও একটা সন্তান থাকলে হয়ত ভাল হত। একটা শিশুকে এতটাও একা হতে হত না। তবে পরিস্থিতি সেরকম ছিল না।''
advertisement
তবে নিজের সিদ্ধান্ত নিয়ে কোনও আফসোস নেই নীনার। বর্তমান প্রজন্মর উদ্দেশ্যে নীনার পরামর্শ, ''এধরনের সিদ্ধান্ত নেওয়া, সিঙ্গল মাদার হিসাবে সন্তানকে বড় করা খুবই কঠিন। এপথে না হাঁটাই ভালো। কারণ এধরনের ঘটনার ক্ষেত্রে এদেশে মেয়েরা সংখ্যালঘু। বিশেষ করে শিশুর ক্ষেত্রে জীবনটা খুব কঠিন হয়ে যায়।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'' তোমার লুক, ফিচার-এ কোনওদিন হেমা মালিনী বা আলিয়া ভাট হতে পারবে না...'' মাসাবাকে বলেছিলেন নীনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement