advertisement

স্ত্রীয়ের সঙ্গে বয়সের ফারাক মায়ের সমান, মিলিন্দকে 'বাবা' বলে ডাকেন স্ত্রী

Last Updated:

মিলিন্দ খোলাখুলি এও জানান, অঙ্কিতা ও তাঁর মধ্যে বয়সের ফারাক, তাঁর আর তাঁর মায়ের বয়সের ফারাকের সমান

#মুম্বই: আলিবাগে চুপিসারে মেহেন্দি সেরে ফেলেছিলেন বলিটাউনের হার্টথ্রব মিলিন্দ আর তাঁর বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়। এরপরেই কোটি কোটি ফ্যানেদের মনে আগু জ্বালিয়ে বিয়ে। গুয়াহাটির বাসিন্দা অঙ্কিতা পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়।
সোমন এখন ৫৩, অঙ্কিতা ২৪। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করেছেন, বিয়েও করেছেন... এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখি পড়তে হয় সোমনকে। বাদ যান না অঙ্কিতাও। সম্প্রতি অঙ্কিতা ও মিলিন্দকে একটি অনলাইন অ্যাড ক্যামপেইনে দেখা যায়, যার বিষয়, প্রতিটি মানুষের নিজের পছন্দমতো মানুষকে ভালবাসার স্বাধীনতা রয়েছে।
বিজ্ঞাপনটিতে কমেন্টের ঝড় বয়েছে। নেটিজেনদের একাংশের বক্তব্য, অঙ্কিতার তো মিলিন্দকে 'পাপাজি' বলে ডাকা উচিৎ। এর উত্তরে মিলিন্দ বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন, '' অঙ্কিতা অনেকসময়েই আমায় পাপাজি বলে ডাকে!'' যদিও এটা মজা না সত্যি, তা অবশ্য খোলসা করেননি মিলিন্দ। তবে তাঁর এই উত্তরে নেটিজেনদের অনেকেই যেমন সমালোচনা করেছেন, অনেকেই বলেছেন, বয়স তো শুধুই একটি সংখ্যা।
advertisement
advertisement
মিলিন্দ খোলাখুলি এও জানান, অঙ্কিতা ও তাঁর মধ্যে বয়সের ফারাক, তাঁর আর তাঁর মায়ের বয়সের ফারাকের সমান।
অন্য ভিডিও দেখুন--আলিপুরদুয়ারে উদ্ধার ১৫ টি তক্ষক, ছক ছিল ভুটানে পাচারের
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রীয়ের সঙ্গে বয়সের ফারাক মায়ের সমান, মিলিন্দকে 'বাবা' বলে ডাকেন স্ত্রী
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement