advertisement

বিয়ে করছেন মিলিন্দ সোমন

Last Updated:
#মুম্বই:বিয়ে করছেন মিলিন্দ সোমন। পাত্রী বহুদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়াড়। গুয়াহাটির বাসিন্দা, পেশায় 'এয়ার এশিয়া'-র কেবিন ক্রিউ এক্সিকিউটিভ। আসল নাম, সুনকুষ্মিতা কোনওয়াড়। যদিও বিয়ের তারিখ নিয়ে মুখ খোলেননি সুপারমডেল, কিন্তু বিস্বস্ত সূত্রের খবর,
বিয়ে হচ্ছে ২১ এপ্রিল, আলিবাগে। খুব জাকজমক করে নয়, ছিমছাম ভাবেই বিয়ে সারবেন মিলিন্দ আর অঙ্কিতা। নিমন্ত্রিতের তালিকায় রয়েছে কাছের কিছু বন্ধু ও পরিবারের সদস্যরা।
কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল, মিলিন্দ আর অঙ্কিতার নাকী এনগেজমেন্ট হয়ে গিয়েছে! এই জল্পনার সূত্রপাত, ইন্সটাগ্রামে পোস্ট করা অঙ্কিতার একটি ছবি থেকে। ছবিতে মিলিন্দ আর অঙ্কিতা দু'জনে দু'জনের হাত ধরে ছিলেন। অঙ্কিতার রিং ফিঙ্গারে ছিল একটা আংটি! সেই থেকেই সবাই ধরে নিয়েছিল, হয়তো এনগেজমেন্ট করে ফেলেছেন কপোত কপোতী।
advertisement
advertisement
সোমন এখন ৫২, অঙ্কিতা ২৩। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন, এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখিও পড়তে হয় সোমনকে। কিন্তু তিনি সেসবে মোটে কান দেননি!
মিলিন্দ আর অঙ্কিতা দুজনেই ফিটনেসের পোকা, অংশ নেন ম্যারাথনে! আর এই মিল থেকেই শুরু ভালবাসা!
২০০৬-এ ফরাশি অভিনেতা মাইলিন জ্যামপানোই-এর সঙ্গে বিয়ে হথেছিল মিলিন্দ সোমনের। কিন্তু ২০০৯-এই তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে করছেন মিলিন্দ সোমন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement