advertisement

Sushant Singh Rajput: ‘প্রয়াত সুশান্ত সিং রাজপুত, খবরটা শুনে আমি হতবাক!’ অভিনেতার মৃত্যুর খবরে ট্যুইটে শোকপ্রকাশ মমতার

Last Updated:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে ট্যুইটে শোকর্বাতা তৃণমূলনেত্রীর ৷

#কলকাতা: এরকম মর্মান্তিক খবরে বাক্যিহারা সকলে ৷ রবিবার দুপুরে প্রত্যেককে নাড়িয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ অভাবনীয় মর্মান্তিক এই ঘটনায় শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে ট্যুইটে শোকর্বাতা তৃণমূলনেত্রীর ৷
ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এরকম দুর্ভাগ্যজনক, মর্মান্তিক খবর পেয়ে আমি সত্যিই শকড্, শোকার্ত ৷ সুশান্ত সিং রাজপুত প্রয়াত ৷ ওর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷’
advertisement
advertisement
রবিবার সকালে মাত্র ৩৪ বছরে নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের৷ মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁর নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমাণ, এটি আত্মহত্যার ঘটনা ৷ তবে কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করতে পারেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷
advertisement
প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷
বিহারের পুর্ণিয়ার ছেলে সুশান্ত সিং অভিনয় জগতে পা রাখেন ছোট পর্দা থেকেই ৷ তাঁর অভিনীত কিস দেশ মে হ্যায় মেরা দিল, পবিত্র রিস্তা- থেকে ঘরে ঘরে সবাই চিনতে শুরু করেন সুশান্ত সিং রাজপুতকে ৷ টেলিভিশনে প্রভূত জনপ্রিয়তার পর ‘কাই পো চে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু ৷ তারপর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ এমএস ধোনি, ব্যোমকেশ বক্সীর মতো ব্লকব্লাস্টারের নায়ক ছিলেন সুশান্ত ৷ বলিউডে নিজের অভিনয় দিয়ে এক স্বকীয় পরিচয় তৈরি করেছিলেন তিনি ৷ পিকে-তে আমির ও অনুষ্কার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছিলেন শারফারাজ সুশান্ত ৷
advertisement
বড় পর্দায় তাঁর শেষ ছবি ‘ছিঁছোড়ে’ ৷ তবে নেটফ্লিক্সের ছবি ‘ড্রাইভ’-এ তাঁকে দেখা গিয়েছিল শেষবার ৷ এছাড়াও বহু বিজ্ঞাপনের মুখ ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
একমুহূর্তে থমকে গিয়েছে বলিউড ৷ এখনও যেন বলিউড বিশ্বাস করতে পারছে না বি-টাউনের এমএস ধোনি আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের এমন পরিণতিতে হতবাক সকলে ৷ ট্যুইটার, ফেসবুক, ইনস্টা ছেয়ে গিয়েছে শোকবার্তায় ৷ প্রত্যেকের মুখে একটাই কথা, ‘এখনও বিশ্বাস করতে পারছি না’ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: ‘প্রয়াত সুশান্ত সিং রাজপুত, খবরটা শুনে আমি হতবাক!’ অভিনেতার মৃত্যুর খবরে ট্যুইটে শোকপ্রকাশ মমতার
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement