advertisement

Malaika Arora: পুরনো সম্পর্কে ফিরলেন? অর্জুনকে ছেড়ে ফের আরবাজের সঙ্গে লাঞ্চ ডেটে মালাইকা!

Last Updated:

রেস্তোরাঁয় মালাইকা (Malaika Arora)-র মা’কে দেখা যায় প্রাক্তন জামাই আরবাজ (Arbaaz Khan)-এর গালে স্নেহের চুম্বন এঁকে দিতে ।

#মুম্বই: অর্জুন কাপুর (Arjun Kapoor) ও মালাইকা অরোরার (Malaika Arora) সম্পর্ক নতুন নয়। এই জুটি ভালবাসার বন্ধনে নাম লিখিয়েছে অনেক দিন আগেই। কবে বিয়ে করছেন তাঁরা- এই প্রশ্ন বারংবার ঘুরে ফিরে এলেও এখনই তার উত্তর মিলছে না। সোশ্যাল মাধ্যম থেকে বলিউড পার্টি হোক বা ডিনার ডেট- বহু বার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। বেশ কিছু বছর ধরে ডেটিং করছেন। তাঁদের ভালবাসা এখন খুল্লামখুল্লা। কিন্তু হঠাৎ কী হল এই জুটির?
প্রাক্তন স্বামী আরবাজ খান (Arbaaz Khan)-এর সঙ্গে লাঞ্চ ডেটে যেতে দেখা গেল মালাইকাকে ! তা হলে কি আবারও পুরনো সম্পর্ক জোড়া লাগতে চলেছে? গত রবিবার মুম্বইয়ের একটি অভিজাত এলাকার রেস্তোরাঁতে দেখা গেল আরবাজ খান, মালাইকা আরোরা, তাঁদের ছেলে আরহান খান (Arhaan Khan) ও মালাইকার মা, বোন অমৃতা আরোরা (Amrita Arora)-সহ গোটা পরিবারকে । সাদা টি-শার্ট আর ডেনিমে এসেছিলেন আরবাজ, মালাইকা পরেছিলেন কালো রঙের শর্ট লেদারের স্কার্ট আর পায়ে লাল হিলস । রেস্তোরাঁয় মালাইকার মা’কে দেখা যায় প্রাক্তন জামাই আরবাজের গালে স্নেহের চুম্বন এঁকে দিতে ।
advertisement
advertisement
advertisement
১৯৯৮ সালে আরবাজ’কে বিয়ে করেছিলেন বলিউডের ‘সেক্স বম্ব’ নামে খ্যাত মালাইকা আরোরা । ২০০২ সালে জন্ম হয় তাঁদের একমাত্র ছেলে আরহানের । এখন আরহানের বয়স ১৮ বছর । এ দিকে ২০১৭ সালে হঠাৎই ১৯ বছরের সম্পর্কে ফাটল ধরে । আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় মালাইকার । তা নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি । এর ঠিক পরপরই মালাইকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় ১৫ বছরের ছোট অর্জুন কাপুরের । নিন্দুকরা বলেন, অর্জুনের প্রেমে পাগল হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা । বর্তমানে তাঁরা নাকি একই ছাদের তলায় থাকেন । অন্যদিকে আরবাজও থেমে নেই । তিনি নাকি চুটিয়ে প্রেম করছেন বিদেশী বান্ধবী জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে ।
advertisement
তবে হঠাৎ কেন আবার পুরনো প্রেমের আশ্রয়ে ফিরলেন মাল্লা? না না...বিষয়টা একেবারেই তেমন নয় । আসলে মালাইকা আর আরবাজের ছেলে আরহান বহুদিন ধরেই ঘরে বসে বসে বোর ফিল করছেন । প্যানডেমিকের কারণে তাঁর স্কুল-কলেজও বন্ধ । সে কারণেই তাঁকে খানিকটা আনন্দ আর পরিবারের সঙ্গে দিতে এই পরিকল্পনাটি করেছিলেন মালাইকা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika Arora: পুরনো সম্পর্কে ফিরলেন? অর্জুনকে ছেড়ে ফের আরবাজের সঙ্গে লাঞ্চ ডেটে মালাইকা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement