advertisement

পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলতে বললেন খোদ মাধুরী দীক্ষিত

Last Updated:

পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলেতে বললেন খোদ মাধুরী দীক্ষিত

#মুম্বই: বলিটাউনে এখন একটাই ঝড়, ‘সঞ্জু’ ঝড়! টিজার মুক্তির পর শুরু হয়েছিল কালবৈশাখি, ট্রেলার মুক্তির পর তা আয়লার আকার নিয়েছে! ইতিমধ্যেই সোনু নিগম ও সুনিধি চৌহানের গাওয়া 'ম্যায় বড়িয়া তু ভি বড়িয়া' সুপারডুপার হিট! রেট্রো লুক-এ কাঁপাচ্ছেন রণবীর, সোনম! ওরফে সঞ্জয় দত্ত আর টিনা মুনিম। সিনেপ্রেমীদের উৎসাহ তুঙ্গে!
কিন্তু এরমধ্যেই, দেখা দিল এক নয়া সমস্যা! ছবিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তর সম্পর্কর ছবি তুলে ধরা হয়েছে। মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয় করছেন করিশ্মা তান্না। শুধু প্রফেশনাল ইক্যুয়েশনই নয়, ফুটে উঠেছে সঞ্জু আর মাধুরীর প্রেমের সম্পর্কও!
আর এখানে বাঁধল গোল! মাধুরী পরিচালক রাজকুমার হিরানিকে অনুরোধ করেছেন, তাঁর অংশটা যেন ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? খোলসা করেননি 'ধকধক গার্ল'। এদিকে ছবির শুটিং শেষ! পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের পথে! এখন জোরকদমে চলছে প্রোমোশন!
advertisement
advertisement
ছবি মুক্তির দিনও তো প্রায় এসেই গেল! মাঝে আর ক'টা মাত্র দিন! ছবিতে মাধুরী বেশ অনেকটা অংশ জুড়েই রয়েছেন! এইরকম পরিস্থিতিতে মাধুরীর থেকে এহেন অনুরোধে স্বভাবতই রাজকুমারের মাথায় হাত! মাধুরীর অংশ ছেঁটে ফেলতে গেলে, ছবির বেশ অনেকটাই রি-শুট করতে হবে! তা হলে এখন কী সিদ্ধান্ত নেওয়া হবে? তা অবশ্য জানাননি পরিচালক!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরিচালকের মাথায় হাত! 'সঞ্জু' থেকে তাঁর অংশ ছেঁটে ফেলতে বললেন খোদ মাধুরী দীক্ষিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement