advertisement

ছেলের জন্মদিনে ভিডিও শেয়ার করে আবেগঘন পোস্ট মাধুরীর !

Last Updated:

নিজের ছেলেদের ছোট থেকে বড় হওয়ার নানা মুহূর্তের ছবি কোলাজ করে ভিডিও বানিয়েছেন মাধুরী !

#মুম্বই: মাধুরী দিক্ষিত নেনে। বলিউডের রানি মাধুরী। যে ছবিতেই মাধুরী থাকতেন সেই ছবি বক্স অফিস হিট করবেই। তাঁর মোহে বিভোর গোটা বলিউড। মাধুরী ছবি করছেন না অনেকদিন। তবে বিয়ে, সন্তান ও রিয়েলিটি শোয়ের কিছু কাজ নিয়ে ভালই আছেন তিনি। সংসার থেকে কাজ সব কিছুতেই মাধুরী ভীষণ পারফেক্ট। ১৯৯৯-এ বিয়ে করেন তিনি। তাঁর দুটো ছেলেও হয়। ২০০৩-এ ত২আর প্রথম সন্তান আরিন জন্মায় । তাঁর ঠিক দু-বছর পর ছোট ছেলে রায়ান জন্ম গ্রহন করেন।
আজ তাঁর ছোট ছেলে রায়ানের জন্মদিন। মাধুরীর দুই ছেলেই বিদেশে পড়াশুনো করে। আজ ছোট ছেলে রায়ানের জন্মদিনে আবেগে ভাসলেন অভিনেত্রী। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে নিজের ছেলেদের ছোট থেকে বড় হওয়ার নানা মুহূর্তের ছবি কোলাজ করে ভিডিও বানিয়েছেন। ভিডিওটি শেয়ার করে মাধুরী লেখেন, "প্রতি বছর একটু একটু করে বেড়ে উঠতে দেখছি আমি তোমাকে। আমায় অবাক করে তোমার কেয়ার ও ভালবাসা। তবে তুমি যতই বড় হও, আমার কাছে তুমি সেই ছোট্ট বেবিই থাকবে। শুভ জন্মদিন রায়ান। তোমার সব স্বপ্ন সত্যি হোক।" মাধুরীর এই পোস্ট দেখে ভক্তরা প্রশংসায় ভরিয়েছেন।
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছেলের জন্মদিনে ভিডিও শেয়ার করে আবেগঘন পোস্ট মাধুরীর !
Next Article
advertisement
Supreme Court on Kaliachak Incident: আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
  • আরও বিপাকে মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী হিসেবে ধৃত আইনজীবী এবং মিম নেতা মোফাক্কেরুল ইসলাম৷ মোফেক্কারুল সহ ঘটনার মূল চক্রী হিসেবে ধৃত দু জনকেই এনআইএ-এর হাতে তুলে দিতে বলল সুপ্রিম কোর্ট৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement