advertisement

‘তাঁর কাছ থেকে যা শিখেছি, জীবনের সবক্ষেত্রে তা প্রয়োগ করেছি’ পোস্ট করলেন কাজল

Last Updated:

তাঁর কোরিওগ্রাফিতে কাজ করেছেন কাজলও । ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ফনা’য় সরোজ খানের সান্নিধ্য পেয়েছিলেন কাজল ।

#মুম্বই: চলে গেলেন তিনি । নিজের হাতে করে যিনি বলিউডের তাবড় তাবড় তারকাদের গড়েছিলেন, আজ তিনিই নেই । প্রয়াত বলিউডের সবার প্রিয় মাস্টারজি সরোজ খান । বলিপাড়ার সকলের ভালবাসার মাস্টারজি ছিলেন তিনি । সকলেই তাঁকে শ্রদ্ধা করতেন । তাবড় তাবড় স্টারদের শিক্ষা যেমন তিনি দিতেন, তেমনই প্রয়োজনে শাসনও করতেন তাঁদের । শুধু তাঁর নাচের স্টেপেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন বহু নায়ক-নায়িকা । শুধু তাঁর শেখানো নাচে পা মেলাতে চেয়ে সে সময় কত নায়িকাদের মধ্যে ঝগড়া হয়েছে । কেউ তাঁকে পাননি বলে আফশোষ করে গিয়েছেন । কেউ তাঁকে পেয়ে সুপার ডুপার হিট হয়েছেন ।
তাঁর কোরিওগ্রাফিতে কাজ করেছেন কাজলও । ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ফনা’য় সরোজ খানের সান্নিধ্য পেয়েছিলেন কাজল ।
advertisement
advertisement
সরোজ খান কাজলের কাছে ছিলেন এমন গুরু যাঁর প্রতিটি শিক্ষা জীবনের বহু ক্ষেত্রে প্রয়োগ করেছেন কাজল । সে কথাও তিনি লিখলেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে । বলিউডে পা রাখার দিনটা থেকে যে মাস্টারজি’কে মাথার উপর ছাতার মতো পেয়েছিলেন, আজ তিনি নেই । অনেক পুরনো সাদা কালোয় একটি ছবি পোস্ট করে কাজল লিখলেন, ‘‘RIP সবচেয়ে প্রতিভাবান আর কুল কোরিওগ্রাফার । আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছন, যা আমি জীবনের কোনও না কোনও ক্ষেত্রে ব্যবহার করেছি আমি । যখন উনি নাচতেন যেন মনে হত গোটা বইটা দেখতে পাচ্ছি । যা বলতে চাইতেন, মুখের মধ্যে আর তাঁর দেহভঙ্গিমায় সেটার প্রতিফলন থাকত । যখন বয়স হয়ে গেল, তখনও সবসময় তাঁর মধ্যে নাচের সঙ্গে সেই একই প্রেম, ভালবাসা দেখেছি । লভ ইউ সরোজজি । সবসময় আপনি সকলের মনে থেকে যাবেন ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তাঁর কাছ থেকে যা শিখেছি, জীবনের সবক্ষেত্রে তা প্রয়োগ করেছি’ পোস্ট করলেন কাজল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement