advertisement

বিপাকে ভাইজান, কোর্টে বড় ধাক্কা খেলেন সলমন

Last Updated:

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বেশ চাপে সলমন খান

#নয়াদিল্লি : যোধপুর কোর্টে বড় ধাক্কা খেলেন সলমন খান ৷ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত সলমান খানকে দেশ থেকে বাইরে যেতে গেলে আদালতের অনুমতি নিতে হবে ৷
সংবাদ সংস্থা এএনআই -র সূত্র অনুসারে যখনই সলমন খান দেশের বাইরে যাবেন তখনই তাঁকে অনুমতি নিয়ে তবেই দেশ ছাড়তে হবে ৷
এর আগে কৃষ্ণসার হত্যা মামলায় তাঁকে  দোষী সব্যস্ত করেছিল ট্রায়াল কোর্ট ৷ ২০ বছর আগে রাজস্থানের  কঙ্কনি গ্রামে  কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সলমন খান ৷ ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে যোধপুর কোর্টে মামলা চলছে ৷
advertisement
advertisement
সেখানেই সলমন খানের আইনজীবী আবেদন জানিয়েছিলেন তাঁর মক্কেলকে যেন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷ সেখানেই সরকারি পক্ষের আইনজীবী এর চরম বিরোধিতা করেন ৷
সলমন খানের যে জিপসি সেখানে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তা আদৌ সত্যি নয় ৷ সলমানের বিরুদ্ধে সব প্রমাণ সাজানোও বলা হয় ৷ কিন্তু তাও সলমনের প্রতি বিচারক নরম হননি ৷ উল্টে সরকারি পক্ষের আইনজীবী পিআর বিষ্ণোইয়ের কথাতেই কাজ হয় ৷ তাই এখন থেকে সলমন যদি কোনও কারণে দেশ ছাড়েন তাহলে তাঁকে পুলিশ ও কোর্টকে জানিয়ে যেতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিপাকে ভাইজান, কোর্টে বড় ধাক্কা খেলেন সলমন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement