advertisement

পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত কেআরকে, আর বাঁচবেন মাত্র ১-২ বছর !

Last Updated:

তিনি নাকি ক্যানসারে আক্রান্ত, আর ১-২ বছর রয়েছে তাঁর জীবতকাল, নিজেই এই কথা টুইট করে জানালেন অভিনেতা-চিত্রসমালোচক কেআরকে বা কামাল রসিদ খান ৷ সদ্যই ট্যুইটারে একটি প্রেস বিবৃতি পোস্ট করেন কেআরকে ৷

#মুম্বই: তিনি নাকি ক্যানসারে আক্রান্ত, আর ১-২ বছর রয়েছে তাঁর জীবতকাল, নিজেই এই কথা টুইট করে জানালেন অভিনেতা-চিত্রসমালোচক কেআরকে বা কামাল রসিদ খান ৷ সদ্যই ট্যুইটারে একটি প্রেস বিবৃতি পোস্ট করেন কেআরকে ৷ সেখানেই লেখেন তাঁর অসুস্থতার কথা ৷
সকলকে জানান, তিনি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত ৷ তাঁর ক্যানসার তৃতীয় স্তরে পৌঁছে গিয়েছে ৷ ফলে আর ১-২ বছর হয়তে বাঁচবেন তিনি ৷ শুধু তাই নয়, ওই বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমি তেমন কারও ফোন ধরতে চাই না যাঁরা আমাকে প্রতি নিয়ত আমার অসুস্থতার কথা মনে করিয়ে দেবে ৷ যাঁরা আমাকে বুঝিয়ে দেবে যে আমি আর বেশিদিন বাঁচব না ৷ এমনকী যাঁরা আমাকে সহানুভূতি দেখাতে চান তাঁদের সঙ্গেও যোগাযোগ রাখব না আমি ৷ আমি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই যাঁপা আমাকে আগের মতোই সমালোচনা করবে, ঘৃণা করবে, অথবা ভালবাসবে ৷ এবং একজন সাধারণ মানুষের মতো আমাকে ট্রিট করবে ৷’’
advertisement
advertisement
এর পাশাপাশি নিজের জীবনের দু’টো শেষ ইচ্ছার কথাও জানিয়েছেন কেআরকে ৷ ওই বিবৃতিতে তিনি জানান, একটা ‘এ’ গ্রেড ছবি প্রযোজনা করতে চান তিনি এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চান ৷
advertisement
এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেআরকে ৷ শ্রেয়স তলপাড়ে, সোনাক্ষী সিংহ, সানি লিওন- কার সঙ্গে না টুইটারে তাঁর বাগযুদ্ধ চলেছে! সোনাক্ষী তো তাঁকে টেনে থাপ্পড় মারার হুমকিও দিয়েছেন। গত বছর ট্যুইটারে আমির খানের সিক্রেট সুপারস্টার ছবির শেষ দৃশ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি ৷ ফলে তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। যদিও এ জন্য আমিরের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি।
advertisement
স্বাভাবিকভাবেই তাঁর এই ট্যুইট নিয়েও শুরু হয়েছে বিতর্ক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত কেআরকে, আর বাঁচবেন মাত্র ১-২ বছর !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement