advertisement

ফের বিয়ে করছেন হৃত্বিক-সুজান ? জেনে নিন আসল সত্যি

Last Updated:

এক সময় তাঁদের জুটি ছিল বি-টাউনের হার্টথ্রব ৷ শেষ পর্যন্ত ২০১৪-য় বিচ্ছেদ ৷

#মুম্বই: ছোটবেলার প্রেম, বিয়ে, সন্তান, সুখী দাম্পত্য, অন্য নায়িকার নাম, বিচ্ছেদ...সব স্টেটাসই ধীরে ধীরে পেরিয়ে এসেছেন বলিউডের গ্রিক গড ৷ এক সময় তাঁদের জুটি ছিল বি-টাউনের হার্টথ্রব ৷ শেষ পর্যন্ত ২০১৪-য় বিচ্ছেদ ৷ কিন্তু তারপরেও প্রায় একসঙ্গেই ছিলেন দু’জনে ৷ বাস আলাদা হলেও একসঙ্গে দেখা করা থেকে, আউটিং, ছুটি কাটানো সবটাই করেছেন দু’জনে মিলে ৷ তার অন্যতম কারণ অবশ্য দুই ছেলে ৷ রেহান আর হৃদানের দায়িত্ব সামলেছেন যৌথ ভাবে ৷
হঠাৎই শোনা গিয়েছিল ফের বিয়ে করতে চলেছেন জনপ্রিয় এই জুটি ৷ এই খবরে আপ্লুত হয়েছিলেন হৃত্বিক ফ্যানরাও ৷ কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সুখবর দীর্ঘস্থায়ী হল না ৷ রোশন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যে ৷ এরকম কোনও পরিকল্পনাও নেই হৃত্বিক-সুজানের ৷ ছেলেদের জন্য তাঁরা একসঙ্গে সময় কাটাবেন ঠিকই, এমনকি একসঙ্গে সমস্ত দায়িত্বও সামলাবেন, কিন্তু ফের বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই তাঁদের ৷
advertisement
advertisement
ওই সূত্র আরও জানিয়েছেন, হৃত্বিক-সুজান দু’জনেই প্রাপ্তবয়ষ্ক, পরিণত মস্তিষ্ক, উদারমনস্ক ৷ ফলে যদি তাঁরা ফের বিয়ে করার সিদ্ধান্ত নেন, তাহলে একটা ফোন করেই একে অপরকে সে কথা জানাতে পারেন ৷ কিন্তু তাঁরা যতদিন না পর্যন্ত তেমন কোনও সিদ্ধান্ত নিচ্ছেন ততদিন ভক্তদের উচিত ভিত্তিহীন অনুমান করা বন্ধ রাখা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিয়ে করছেন হৃত্বিক-সুজান ? জেনে নিন আসল সত্যি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement