advertisement

Happy Birthday Lata Mangeshkar | Songs: ৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!

Last Updated:

মঙ্গলবার ৯২ বছরের জন্মদিন ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের (Happy Birthday Lata Mangeshkar)।

৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!
৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!
#মুম্বই: এমন কোনও মানুষ খুঁজে পাওয়া মুশকিল, যিনি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গানের ভক্ত নন। একজন শিল্পী হিসেবে তাঁর মতো খ্যাতি দেশে কেউই অর্জন করতে পারেননি। বলিউডের পুরুষ কণ্ঠের সেরা নিয়ে অনেক তর্ক থাকলেও, মহিলা কণ্ঠে তাঁর (Lata Mangeshkar) মতো জনপ্রিয়তা কেউই পাননি। তাঁর মিষ্টি গলার স্বরের জাদুতে মুগ্ধ গোটা দেশ। মঙ্গলবার ৯২ বছরের জন্মদিন ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকরের (Happy Birthday Lata Mangeshkar)। তাঁর জন্মদিনে ভক্তদের উন্মাদনার পাশাপাশি, ট্যুইট করে তাঁকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Happy Birthday Lata Mangeshkar)।
advertisement
advertisement
সকাল সকাল ট্যুইট করে মোদি (Narendra Modi) লিখেছেন, 'শ্রদ্ধেয় লতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর মধুর গলা বিশ্বজুড়ে বন্দিত। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার। ব্যক্তিগত ভাবে তাঁর আশীর্বাদ অনেক শক্তি জোগায়। আমি লতা দিদির দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।' অন্যদিকে, বলিউডের জনপ্রিয় পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ ও লেখক গুলজার ঘোষণা করেছেন, প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান, যেটি গুলজার ও লতা মঙ্গেশকর গেয়েছিলেন, মঙ্গলবার সেটি মুক্তি পাবে। ২৬ বছর ধরে 'ঠিক নেহি লাগতা' গানটি সংরক্ষিত ছিল। লতা মঙ্গেশকরের জন্মদিনে (Happy Birthday Lata Mangeshkar) এই বিশেষ উপহার তাঁর ভক্তদের জন্য অবশ্যই বাড়তি পাওনা।
advertisement
লতা মঙ্গেশকরের জন্মদিনে রইল তাঁর সেরা গানের অন্যতম কয়েকটি। অমরপ্রেম ছবিতে 'রয়না বিতি জায়ে' গানটি লতা মঙ্গেশকর গেয়েছিলেন তোড়ি ও খামাজ রাগের উপর। এই গান আজও সমান ভাবে জনপ্রিয়। তাঁর মিষ্টি গলার স্বর এই গান আপনাকে বার বার শুনতে বাধ্য করবে। গাইড ছবির 'আজ ফির জিনে কি' গানটিও সমান জনপ্রিয়। এই গানের জন্য ফিল্মফেয়ারে নমিনেশন পেয়েছিলেন লতা। শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির 'তুঝে দেখা তো ইয়ে' গানটি প্রেমের গানগুলির অন্যতম আইকনিক গান।
advertisement
advertisement
advertisement
বলিউডের এখনকার সমস্ত মহিলা কণ্ঠ আজও লতা মঙ্গেশকরের কাছ থেকেই গানের অনুপ্রেরণা পান। অলগা ইয়াগনিক থেকে শ্রেয়া ঘোষাল, প্রত্যেকের অনুপ্রেরণা লতা। সুনিধি চৌহানের মতে, লতা মঙ্গেশকরের গান তাঁর কাছে রেয়াজ। বলিউডে তাঁর মতো গায়িকা আর কেউ হতে পারেননি। তাঁর বোন আশা ভোঁশলে অন্যরকম জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে লতা মঙ্গেশকর কেউ হতে পারেননি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Happy Birthday Lata Mangeshkar | Songs: ৯২-এ পা দিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর, আজ মুক্তি নতুন গানের!
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement