advertisement

Bollywood Gossip: দিদি প্রিয়াঙ্কা এবং পরিণীতির সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? তাঁদের কি ঝগড়া-ঝামেলা রয়েছে? জবাবে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মান্নারা চোপড়া

Last Updated:

Bollywood Gossip: মামাতো দিদি তথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়ার সঙ্গে সম্পর্কের সমীকরণ কেমন, অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন মান্নারা চোপড়া।

মুম্বইঃ মামাতো দিদি তথা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়ার সঙ্গে সম্পর্কের সমীকরণ কেমন, অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন মান্নারা চোপড়া। এমনিতে গুঞ্জন ছিল, পরিণীতি এবং প্রিয়াঙ্কার সঙ্গে ঝামেলা রয়েছে মান্নারার। আসলে ‘বিগ বস ১৭’-র ঘরে তাঁকে তুতো দিদিদের বিষয়ে বিশেষ কিছুই বলতে দেখা যায়নি। এবার সেই বিষয়েই নীরবতা ভাঙলেন তিনি। জানালেন যে, তুতো দিদিদের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল!
শুধু তা-ই নয়, এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে মান্নারা এ-ও জানান যে, বিগ বসের ঘরে প্রিয়াঙ্কা কিংবা পরিণীতির বিষয়ে বিশেষ কথা বলেননি। কারণ এটা তো একটা পার্সোনালিটি শো। আর তাই শুধুমাত্র নিজের ব্যক্তিত্বই প্রদর্শন করতে চেয়েছিলেন মান্নারা।
আরও পড়ুনঃ বাড়ির মধ্যেই রয়েছেন জয়া বচ্চনের প্রিয় বন্ধুটি, গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় ‘বিগ বস ১৭’ প্রতিযোগী বলেন, “আমি যদি আমার পরিবারের নাম নিই, তাহলে সকলে আমায় নেপো কিড বলতেন। এমনকী তাঁরা এ-ও বলতেন যে, আমার কোনও ব্যক্তিত্ব নেই। সেই কারণে আমি তো তাঁদের নাম নিইনি। যার ফলে সকলে আবার অন্যরকম গল্প বানিয়েছেন। তাঁরা বলেছেন যে, আমার সঙ্গে আমার দিদিদের সম্পর্ক ভাল নয়। অথচ তাঁদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল।”
advertisement
advertisement
মান্নারা আরও বলেন, “আমি ওঁদের নাম নিইনি। কারণ আমি চেয়েছিলাম যে, মানুষ যাতে আমায় দেখেন এবং জানেন আমি কে! আর সবথেকে বড় কথা হল, আমি নিজের লড়াই নিজেই লড়তে চেয়েছিলাম। আমি বিভিন্ন মিটিং এবং লুক টেস্টে যাই, সেই প্যারামিটারে আমি একাই থাকি। ‘বিগ বস’-এর পরে ইন্ডাস্ট্রির মানুষ যদি আমার সঙ্গে কথা বলেন, তখন তাঁরা সেই স্বস্তি নিয়ে কথা বলেন, যেটা আমি তাঁদেরকে দিয়ে থাকি। অবশ্যই তাঁরা জানেন যে, আমি একটা নির্দিষ্ট পরিবারের মেয়ে। কিন্তু আমি যেভাবে নিজেকে দেখাই, সেটাই আসল। সব কিছুর শেষে বিষয়টা আমাকে ঘিরেই। আমি ওই নামগুলো এড়িয়ে গিয়েছি, কারণ আমি জানতাম যে ওটা একটা পার্সোনালিটি শো। ফলে সেখানে আমায় নিজের ব্যক্তিত্বের প্রদর্শন করতে হত।”
advertisement
দিদি প্রিয়াঙ্কা চোপড়াকে নিজের অনুপ্রেরণা বলে সম্বোধন করেন মান্নারা। এমনকী এ-ও জানান যে, তাঁদের সমস্ত তুতো-ভাইবোনেদের উপর প্রিয়াঙ্কার জোরালো প্রভাব রয়েছে। মান্নারার কথায়, “প্রিয়াঙ্কা খুবই দৃঢ়চেতা এবং স্বাধীনচেতা মহিলা। আর আমি তাঁকে দেখেই বড় হয়েছি। তখন লক্ষ্য করেছি, কীভাবে নিজের টাকায় নিজের পছন্দমতো জিনিস কিনতেন তিনি। সেরা জায়গাগুলিতে থাকতেন, নিজের যা ভাল লাগে, সেটাই করতেন। এমনকী নিজের শর্তে গোটা দুনিয়াকে চালাতে পারেন তিনি। আর এই বিষয়টা আমি তাঁর থেকেই গ্রহণ করেছি।”
advertisement
প্রসঙ্গত, মান্নারা চোপড়া আদতে হরিয়ানার অম্বালার কন্যা। বলিউড তারকা পরিণীতি এবং প্রিয়াঙ্কা চোপড়ার বোন তিনি। মান্নারার মা পেশায় জুয়েলারি ডিজাইনার। তিনি আসলে সম্পর্কে পরিণীতি এবং প্রিয়াঙ্কার বাবাদের বোন হন। অন্যদিকে মান্নারার বাবা আবার পেশায় আইনজীবী। আর মান্নারার এক বোনও রয়েছে, যাঁর নাম মিতালি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: দিদি প্রিয়াঙ্কা এবং পরিণীতির সঙ্গে সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? তাঁদের কি ঝগড়া-ঝামেলা রয়েছে? জবাবে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মান্নারা চোপড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement