advertisement

বলিউডের প্রথম মহিলা শেফকে নিয়ে হাজির হচ্ছে ‘কেকওয়াক’

Last Updated:
#মুম্বই: শিল্পা সেন ৷ এক সাধারণ বাঙালি মহিলা ৷ যিনি একাধারে শেফ আবার অন্যদিকে তাঁর সংসার রয়েছে ৷ তাঁর জীবনের সেই জার্নিটা ঠিক কেমন ? অসাধারণ মোড়কে সেই কাহিনিই উপহার দিতে চলেছেন অভিনেত্রী এষা দেওল তখতানি ৷ বহুদিন পর তাঁর কামব্যাক পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কেকওয়াক’-এর হাত ধরে ৷ ছবিটির যৌথ পরিচালক অভ্র চক্রবর্তী ৷
আগামী ১৭ ফেব্রুয়ারি কালার্সের রিস্তে সিনেপ্লেক্সে এই শর্টফিল্মটির প্রিমিয়ার হতে চলেছে ৷ এই ছবিতে কাজ করা নিয়ে এর আগে এষা বলেছিলেন,  “এই প্রজন্মের একজন নারীর ব্যক্তিগত ও পেশাদার জীবনের ছবি ফুটে উঠেছে ‘কেকওয়াক’-এ। যখন রামকমল আমার মায়ের বায়োগ্রাফি লেখার জন্য আমার সাক্ষাৎকার নিয়েছিল তখন হঠাৎ করেই উনি ছবির আইডিয়াটা ভাবেন। রামকমল চেয়েছিলেন চরিত্রটা আমি করি।’’ আর জানা যাচ্ছে, বলিউডে এর আগে কোনও ছবিতে মহিলা শেফ হিসেবে দেখা যায়নি ৷ এটাই প্রথম ৷
advertisement
পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেন, ‘‘আমি সব সময়ই গল্প বলতে চাই ৷ বছর দুয়েক আগে যখন আমার একটি ফিক্শন ‘লং আইল্যান্ড আইসড টি’প্রকাশিত হয়েছিল ৷ তখন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বলেছিলেন এটি নিয়ে সিরিজ বানাতে ৷ আর তখনই আমার মাথায় শর্টফিল্ম বানানোর ভাবনাটা এসেছিল ৷ যদিও কেকওয়াকের গল্পটি আমার সেই বইটির অংশ ছিল না ৷’’
advertisement
advertisement
২৭ মিনিটের এই ছবিতে এষা দেওল তখতানিকে একজন শেফের ভূমিকায় দেখা যাবে ৷ একই সঙ্গে ‘কেকওয়াক’-এ দেখা যাবে তরণ মালহোত্রা এবং অনিন্দিতা বসুকেও ৷ ছবির প্রযোজক দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার এবং অরিত্র দাস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের প্রথম মহিলা শেফকে নিয়ে হাজির হচ্ছে ‘কেকওয়াক’
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement