advertisement

Bollywood Engagement: প্রেমিককে জাপটে চুম্বন আলিয়ার! বলিউডে বিয়ের সানাই, বাগদান হল কাশ্যপ-কন্যার

Last Updated:

বাগদান সারলেন পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ৷ বহুদিনের প্রেমিক শেন গ্রেগরির সঙ্গে আংটি বদল করলেন তিনি

প্রেমিককে জাপটে চুম্বন আলিয়ার! বলিউডে বিয়ের সানাই, বাগদান হল কাশ্যপ-কন্যা
প্রেমিককে জাপটে চুম্বন আলিয়ার! বলিউডে বিয়ের সানাই, বাগদান হল কাশ্যপ-কন্যা
বাগদান সারলেন পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ৷ বহুদিনের প্রেমিক শেন গ্রেগরির সঙ্গে আংটি বদল করলেন তিনি৷ শনিবার ২০ মে ইনস্টাগ্রামে জীবনের এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আলিয়া৷ কোনও ছবিতে আলিয়াকে জড়িয়ে আছেন শেন, আবার কোনওটিতে জ্বলজ্বল করছে আলিয়ার হাতের হীরের আংটি৷
ইনস্টাগ্রামের ছবির সঙ্গে আলিয়া দীর্ঘ লেখা লিখেছেন৷ তবে শেন খুব ছোট্ট কয়েকটি কথায় বুঝিয়েছেন প্রেমের গভীরতা৷ দু’জনের স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত ছিল এই দিন৷ তাঁর জীবনের ভালবাসার মানুষটির হাতে আংটি পরিয়ে শেন লিখেছেন ‘‘নি:স্বার্থ ভালবাসার অনুভূতি এটিই’’৷ আলিয়াকে ধন্যবাদও জানিয়েছেন শেন৷
advertisement
অপরদিকে আলিয়া লিখেছেন,‘‘অবশেষে সত্যি হল! আমার সেরা বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার প্রেমিক৷ তুমি আমার জীবনের ভালবাসা৷ নি:স্বার্থ ভালবাসা কাকে বলে তুমিই আমায় শিখিয়েছ। তোমাকে ‘হ্যাঁ’ বলা আমার জীবনের সবচেয়ে সহজ কাজ ছিল৷ বাকি জীবনটা এভাবেই তোমার সঙ্গে কাটাতে চাই’’৷
advertisement
মেয়ের আনন্দের পোস্টে ভালবাসা জানিয়েছেন বাবা অনুরাগও৷ আলিয়া এবং শেনকে শুভেচ্ছা জানিয়ে অনুরাগ লেখেন, ‘‘আমার মেয়ে এখন বড় হয়ে গিয়েছে, এত বড় হয়ে গেল যে তার বাগদানও সারা হল৷’’ প্রসঙ্গত আলিয়া পরিচালক অনুরাগ কাশ্যপ ও আরতি বাজাজের কন্যা৷ বহুদিন আগেই অনুরাগের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আরতির৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Engagement: প্রেমিককে জাপটে চুম্বন আলিয়ার! বলিউডে বিয়ের সানাই, বাগদান হল কাশ্যপ-কন্যার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement