advertisement

পর পর চার বার করোনা পজিটিভ, বলিউড গায়িকা কণিকা কি সুস্থ হলেন

Last Updated:

গত ৯ তারিখ লন্ডন থেকে ফিরেছিলেন কণিকা৷ ২০ মার্চ তিনিই টুইট করে জানান যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷

#লখনউ: অবশেষে স্বস্তি পেলেন বলিউড গায়িকা কণিকা কাপূর৷ পর পর চার বার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পর পঞ্চম বারে গায়িকার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলো৷ যদিও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাবেন না বলিউড গায়িকা৷ আপাতত লখনউয়ের পিজিআই হাসপাতালেই থাকতে হবে তাঁকে৷ আরও একবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন কণিকা৷
গত ৯ তারিখ লন্ডন থেকে ফিরেছিলেন কণিকা৷ ২০ মার্চ তিনিই টুইট করে জানান যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ এর পরেই কণিকার বিরুদ্ধে বিদেশ থেকে ফেরার তথ্য গোপনের অভিযোগ ওঠে৷ বিদেশ থেকে ফিরে নিজেকে আইসোলেশনে না রেখে তিনি হোলি-র পার্টিতেও যোগ দেন বলে অভিযোগ৷ যদিও কণিকার দাবি ছিল, তিনি যখন ভারতে ফেরেন তখন আইসোলেশনে থাকার নিয়ম চালু হয়নি৷
advertisement
করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকেই লখনউয়ের পিজিআই হাসপাতালে ভর্তি ছিলেন কণিকা৷ প্রতি আটচল্লিশ ঘণ্টা অন্তর কণিকার নমুনা পরীক্ষা করা হচ্ছিল৷ এ ভাবে প্রথম চারটি নমুনা পরীক্ষার ফল পজিটিভই এসেছিল৷ ফলে কিছুটা ভেঙে পড়েছিলেন কণিকা৷ যদিও হাসপাতালের চিকিৎসকরা প্রথম থেকেই দাবি করছিলেন, খুব শিগগিরই কণিকা সুস্থ হয়ে উঠবেন৷
advertisement
শেষ পর্যন্ত তাঁর সর্বশেষ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে৷ করোনা চিকিৎসার নিয়ম অনুযায়ী আটচল্লিশ ঘণ্টার মধ্যে আরও একবার কণিকার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ সেই রিপোর্টও নেগেটিভ এলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন গায়িকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পর পর চার বার করোনা পজিটিভ, বলিউড গায়িকা কণিকা কি সুস্থ হলেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement